| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা আলহামদুল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয়। ছোটবেলা থেকে পড়তাম কিন্তু ওভাবে রেগুলার ছিলাম নাহ। করোনা কালিন সময় হতে নিয়মিত পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত ১-২ ওয়াক্ত এর বেশি হয়না। তাও মাঝেমধ্যে ফজরের সালাতটা, বাকিগুলো রেগুলার টাইমে পড়া হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
কুরআন তিলাওয়াত করতে পারি। আরও শুদ্ধতার জন্য কোর্স করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নাহ আলহামদুলিল্লাহ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার সম্পর্কে আমার ধারণা হলো মাজার স্রেফ একটা কবর। কিন্তু আমাদের সমাজে যেভাবে কবরটাকে পাকা করে, বাতি দিয়ে, সেটাকে বিশ্বাস করে, ইবাদত করে তা স্পষ্টত বিদআতি কার্যকলাপ এবং শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
প্যারাডক্সিকাল সাজিদ, বেলা ফুরাবার আগে, মা, মা মা এবং বাবা, আর-রাহীকুল মাখতুম, আত্মশুদ্ধি এবং তাসাউফ, জীবন যেখানে যেমন সহ অসংখ্য বই।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমদুল্লাহ, শায়েখ নাসিরুদ্দিন আলবানি, শায়েখ ইবন তাইমিয়াহ, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), শায়েখ আসিম আল হাকিম সহ অসংখ্য সালাফী স্কলার।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে আল্লাহ তাআ'লা ভালো জানেন যদিওবা। তাও কিছুটা বলার চেষ্টা করছি, একটা মানুষকে তো আর অল্প লিখাতে পুরোপুরি বুঝা যায় নাহ। তবে কিছুটা ধারণা নিতে পারেন। এক একটা মানুষের ন্যাচার আসলে এক এক রকমের। তবে আমি খুবই সাধারণ একটা ছেলে। পজিটিভ চিন্তা-ভাবনা করি, লজিক্যালি ভাবি। নেগেটিভিটি বাদ দেওয়ার চেষ্টা করি সবসময়ই। আসলে আমি একটু এক্সট্রভার্ট স্বভাবের। অল্পতেই মানুষের সাথে মিশতে পারি (তবে সবার সাথে নাহ)। পাহাড়, সমুদ্র, ঝর্ণা দেখা সব জায়গায়ই ঘুরতে আমার খুবই ভালো লাগে,সময় পেলে ট্যুরে যাওয়া হয় বন্ধুদের সাথে। ইচ্ছে আছে পুরো দেশটা ঘুরে দেখার। আর একটা কথা বলা জরুরী বলে মনে করছি, ব্যক্তিগতভাবে ইসলামের যাবতীয় মাযহাব, মানহাজ, বা কোনো স্পেসিফিক দল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা মোটেও পছন্দ করি নাহ। আমি কুরআন এবং হাদীস অনুসারে চলতে চাই সারাজীবন। আল্লাহ যেন কবুল করে নেন এবং আমাদের জন্য সহজ করে সবকিছু, আমিন। দ্বীনি কোনো কাজে সময় ব্যয় করতে সাচ্ছন্দ্যবোধ করি। অহেতুক আড্ডাবাজী থেকে দূরে থাকার চেষ্টা করি। তবে মাঝেমধ্যে খেলাধুলা করি শারীরিকভাবে ফিট থাকার জন্য। স্বপ্ন আছে আল্লাহর ঘরে যাওয়ার ইনশাআল্লাহ। ইচ্ছেগুলা যেন আল্লাহ তাআ'লা কবুল করে নেন। আমিন।
|