| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী পড়ি। ৫ ওয়াক্ত নামায জামায়াতের সাথে পড়ার সবোর্চ্চ চেষ্টা করি। ৯ বছরের মতো হবে বা তার থেকে কিছুটা বেশি হবে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারনত হয় না। তবে, কখনো কাজের চাপে রাতে দেরি করে ঘুমালে ফজর কাযা হয়। তবে কেউ ডাক দিলে চোখে যত ঘুম ই থাকুক সালাতের জন্য উঠা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। কুরআন তেলাওয়াত করাতে মাঝে একটু অনিয়মিত হয়েছিলাম তবে আবার নিয়মিত হবার চেষ্টা করছি (নিয়মিত কুরআন তেলাওয়াত শুনা হয়- Sheikh Saud Ash Shuraim এর, তবে মাঝেমধ্যে Sheikh Ali Al Hudhaify, Yasir Al-Dawsari এর তেলাওয়াত শুনি।)
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ মানসিক ও শারীরিক ভাবে সুস্থ এবং শরীরে বড় কোন রোগ নেই্। তবে ছোট ছোট দুইটি সমস্যার কথা বলা যেতে পারে। তবে যেহেতু আমি ১৬-১৭ বছর যাবত নিয়মিত কম্পিউটার ব্যবহার করি তাই চোখে UV Ray Protection Glass ব্যবহার করি -0.25 থেকে -0.75। তবে আলহামদুলিল্লাহ চোখে তেমন কোন সমস্যা নেই। করোনার পর থেকে অতিরিক্ত ধুলাবালি ও ঠান্ডা পানি থেকে মাঝে মধ্যে শর্দি-কাশি লাগে তাই তা এড়িয়ে চলি। এছাড়া দুইটি দূবল দিক নোট আকারে উল্লেখ করা যেতে পারে: Note-1: আমার বড় ভাই একটু সহজ সরল প্রকৃতির এবং আলহামদুলিল্লাহ সে নিজের ব্যবসা নিজেই পরিচলনা করে। এখানে সহজ সরল বলতে আমি বুজিয়েছি দুনিয়াবি হিসাব কিতাব কম বুঝে আর মানুষের সাথে ভাল করে গুছিয়ে কথা বলতে পারেন না। Note 2: আমার বড় ভাই যখন ছোট ছিল তখন সে একা একা স্কুলে যেতে চাইতো না। তার বয়স যখন ৬ পার হয়ে ৭ শুরু হয়েছে তখন আমার নানোর পরামর্শে তাকে ক্লাস ২ তে এবং আমাকে ক্লাস ওয়ান এ ভর্তি করায়। যাতে আমরা একসাথে স্কুলে যাওয়া আসা করি। আর তার সাথে আমর বয়সের পার্থক ২ বছর ৬ মাস তবে আনুমানিক ৬-১২ মাস বয়স বাড়িয়ে আমাকে ক্লাস ১ এ ভর্তি করানো হয়েছিল। আমার নানো মারা গেছে আর আমার মায়ের ও বিস্তারিত মনে নাই। তাই আমার সত্যিকার বয়স উপরে দেয়া আমার সার্টিফিকেট এর বয়স থেকে ৬ মাস থেকে সবোর্চ ১ বছর কম হতে পারে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কুফর। যে মাজার নির্মান করে, তার খেদমত করে, যে সেখানে কোন কিছু মান্নত করে সবাই কুফরিতে লিপ্ত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
পড়া হয়েছে এবং পড়ছি এমন কিছু বই: আক্বীদাহ্ আল-ওয়াসিত্বীয়া - ইমাম ইবনে তাইমিয়া, আকিদাহ আত-তাওহীদ - শায়খ সালেহ আল ফাওজান, কিতাবুত তাওহীদ - মুহাম্মদ বিন আব্দুল ওহাব, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব - মুহাম্মদ বিন আব্দুল ওহাব, ফাতাওয়া আরকানুল ইসলাম - শায়খ ছালেহ আল-উছাইমীন, বিদ’আতের ভয়াবহতা - শায়খ ছালেহ আল-উছাইমীন, সালাতুর রাসূল - নাসিরউদ্দিন আলবানী, আদাবুয যিফাফ - নাসিরউদ্দিন আলবানী, আল-হিজাব - শায়খ বিন বায, খুশু খুযু - ইমাম ইবনুল কাইয়ুম, কালিমার মর্মকথা - শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ইমান ও ইসলাম ভঙ্গের কারন - ড. ইমাম হোসাইন তালবিসে ইবলিস - ইবনুল জাওযী সহ সালাফি আকিদা মানহাযের আলেমদের আরো অনেক বই।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ বিন বায্, শায়খ সালেহ আল উসায়মিন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শায়খ সালেহ আল ফাওজান, রাবি বিন হাদি উমাইর আল মাদখালি, বকর আবু জায়েদ, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ড. আবু বকর জাকারিয়া, শায়খ মতিউর রহমান মাদানী, ড.ইমাম হোসাইন সহ সহিহ আকিদার ও সালাফি মানহাযের অন্যান্য আলেমগন।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
এখন বিশেষ কোন শখ নেই একটি ছাড়া আর সেটি হলো আল্লাহ ঘর দেখতে যাওয়া। আগে খেলা দেখা, আড্ডা দেয়ার অভ্যাস ছিল। এখন সব ছেড়ে দিসি। আমার ধর্মীয় ও অন্যান্য ভাল খারাপ দিকগুলো কিছু লিখলাম: ➤ আলহামদুলিল্লাহ্, হেদায়েতের পড় গত 9-10 বছর যাবত সালাফি আকিদা মানহাযের উপর আছি এবং আগামিতেও থাকতে চাই (ইনশাআল্লাহ্)। ➤পরিবারের সদস্যদের দ্বীন শিখানোর চেষ্টা চলমান, নিজে প্রতিদিন গড়ে 5-6 ঘন্টা শায়খদের আলোচনা বা সহিহ দ্বীনের দাওয়াতের ভিডিও দেখা হয়। ➤ কোন নেশাদার দ্রব্য খাই না (আলহামদুলিল্লাহ্) ➤ কোন ধরনের খারাপ অভ্যাস নেই (আলহামদুলিল্লাহ্) ➤ দ্বীন শেখার ও বাস্তবায়নের ব্যাপারে সব সময় আগ্রহী (ইনশাআল্লাহ্) ➤ শান্ত ও সত্যবাদী ➤ মিথ্যা বলা ও অন্যের সমালোচনা খুবই অপছন্দ করি। ➤ বড় হয়ে গালাগালি, বা ঝগড়ায় কখনো করিনি। পরিবারের সবাইকে বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাযের মধ্যে নিয়ে আসা। দুই বোন, মা ও ৪ বছবের এক ভাতিজি আমার সাথে শহরে থাকে। তাদের আকিদা মোটামুটি বিশুদ্ধ কিন্তু মানহায বিশুদ্ধ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমি একজন সালাফি মানহাযের মহিলা শিক্ষক খুজতেজি যে নাকি তাদেরকে বাসায় এসে কুরআন শিখাবে ও হিফজ করতে সহায়তা করবে। যদি আল্লাহর রহমতে বিয়ে করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরেক সন্তান-সন্তানি দান করেন তাহলে তাকে পরিপূর্ণ দ্বীনি পরিবেশে মানুষ করার ইচ্ছা আছে। আল্লাহ্ যদি সন্তান সন্তানাদি দান করেন তবে তাদেরকে ছোট থেকেই দ্বীন শিক্ষা দেব, এবং দ্বীনি পরিবেশে তাদের কে বড় করব। ড.আবু বকর জাকারিয়া সাহেব কুমিল্লা খেতাসার একটি দ্বীনি প্রতিষ্ঠান করেছেন আল্লাহ যদি সন্তানাদি দান করেন তাহলে এই প্রতিষ্ঠানের কাছাকাছি বাসা নেব যেন তারা ছোট থেকেই দ্বীন শিখতে পারে। (ইনশাআল্লাহ্) আমি সত্যিকার অর্থেই একজন সালাফি আকিদা মানহাযের মেয়ে খুজতেছি, যার ইমান আখলাক ভাল এবং মাহরাম নন-মাহরাম মেনে পর্দা করেন। তার শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক বা সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যাই হোন না কেন দ্বীনই প্রথম বিবিচনা করা হবে।
|