| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, ২০১০ সাল থেকে।। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না, কিন্তু মাঝেমধ্যে ১-২ ওয়াক্ত হয় তবে না করার চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ কোন শারীরিক বা মানসিক রোগ নেই, তবে চোখে একটু সমস্যা রয়েছে দূরের জিনিস ঝাপসা দেখি ,ডাক্তারের পরামর্শে চশমা ব্যবহার করা হয়।।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হল একজন ব্যক্তির কবর , কবর জিয়ারত করা জায়েজ আছে, কবরে বা মাজারে কোন কিছু চাওয়া যাবে না ,এবং সেজদাও করা যাবে না ,যা কিছু চাওয়ার আল্লাহর নিকট চাইতে হবে এবং আল্লাহকে সেজদা করতে হবে। আমাদের দেশের মাজারের মধ্যে যেগুলো করা হয় সেগুলো শিরীক এবং শরীয়ত বিরোধী কাজ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তোমাকে ভালোবাসি হে নবী,সুখময় জীবনের সন্ধানে, আর রাহীকুল মাখতুম।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
হযরত মাওলানা তাকী ওসমানী দামাত বারকাতুহু, হযরত মাওলানা তারেক জামিল সাহেব, মুফতি আরিফ বিন হাবিব সাহেব।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের শখ: কুরআন শরীফ তেলাওয়াত করা,ফুল গাছ লাগানো, ফলের বাগান করা,পোষা প্রাণী লালন-পালন করা যেমন বিড়াল, একুরিয়ামের মাছ, কবুতর ,টিয়া পাখি ইত্যাদি। পছন্দ: হাসিখুশি থাকতে পছন্দ , কম কথা বলা, কোথাও ঘুরতে যাওয়া, মাঝে মধ্যে হাসি ঠাট্টা করা , ছোট বাচ্চাদের সাথে দুষ্টামি করা খেলা করা, কখনো একা থাকা,পোষা প্রাণীর সাথে সময় কাটানো যেমন বিড়াল, মোবাইলে কোন শিক্ষনীয় ভিডিও দেখা, ইসলামিক সংগীত শোনা, ভালো কোন বক্তার ওয়াজ শোনা। অপছন্দ: অগোছালো পরিবেশ , মুখের ও শরীরের দুর্গন্ধ, মিথ্যা বলা , চুরি করা,ঝগড়া করা ,কাউকে গালি দেওয়া , কারো কোন ক্ষতি করা ,চিৎকার চেঁচামেচি এবং বাচালতা। রুচিবোধ: সুরুচি সম্পন্ন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা, ভালো পোশাক পড়া , পারফিউম ব্যবহার করা, সুন্নতের অনুসরণ করা। স্বপ্ন: মা-বাবা ও জীবনসঙ্গীকে নিয়ে হজ করা ।
|