Profile

বায়োডাটা নং : 10301

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: তেজগাঁও,ঢাকা-১২১৫।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: তেজগাঁও,ঢাকা-১২১৫।
কোথায় বড় হয়েছেন? বাবার আর্মির চাকুরীর সুবাধে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে ঢাকা ও গাজীপুরে বেশি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এমবিবিএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকার একটি স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজে
পাসের সন 2026
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মেজর (অব:), বাংলাদেশ সেনা বাহিনী, ডাক্তার - এমবিবিএস (ঢাকা), এম সি পি এস (ফ্যামিলি মেডিসিন), এফসিজিপি, সিসিডি
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী, (বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই)(টিচার্স ট্রেনিং), আলহামদুলিল্লাহ দীনের উপর চলে আসার কারণে অবিবাহিত অবস্থায় থাকাকালীনই দুনিয়াবী ওই লাইনে আর অগ্রসর হয়নি। তবে নিজ উদ্যোগে ১ম বিভাগে দাখিলও পাস করেছেন।।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ ৩০ পারা হাফেজ এ কোরআন। কওমি সিলেবাসে নাহমেবির শ্রেণীতে বেফাক বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে মুমতাজ পেয়েছে। জেএসসি, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ ট্যালেন্টপুলে স্টাইপেনড প্রাপ্ত এবং সেনা কল্যাণ সংস্থা থেকেও ট্যালেন্ট পুলে স্টাইপেনড প্রাপ্ত।এসএসসির পরে তাবলীগে আব্বুর সাথে এক চিল্লা লাগিয়েছে এবং মেডিক্যাল এ ভর্তির আগে ৩২ দিন আল্লাহর রাস্তায় সময় লাগিয়েছে। বর্তমানে ঢাকায় স্বনামধন্য একটি বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ছে (তৃতীয় বর্ষ)।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন একজন। ভাই বোনদের মধ্যে মেজ এবং বিবাহিত। স্বামী ডাক্তার এবং তিন চিল্লার সাথী। বিয়ের আগে ৮-৯ বার ৩ দিন মাস্তুরাত জামাতে আব্বু আম্মুর সাথে বের হয়েছিল। বিয়ের পরে স্বামীর সাথে ১০ দিন মাস্তুরাত জামাতে সময় লাগিয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে স্বামীর সাথে মাস্তুরাত জামাতে আল্লাহ সুবহানুতায়ালা এক চিল্লার সফর সম্পন্ন করিয়েছেন । ঘরের পরিবেশে থেকে কওমি মাদ্রাসার সিলেবাসে বেফাক বোর্ডের অধীনে দাওরা হাদিসে ২০২৪ সালে পরীক্ষা দিয়ে যাইদ জিদ্দান পেয়েছে। তার আগে পরিপূর্ণ পর্দা মেইনটেন করে অর্থাৎ হাত মোজা পা মোজা নিকাব দিয়ে আমার সাথে একই ক্লাসে জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস সহ ট্যালেন্টপুলে স্টাইপেনড প্রাপ্ত। মেডিকেল ভর্তি পরীক্ষায়ও সে চান্স পেয়েছিল কিন্তু তার এবং আম্মুর ইচ্ছায় মেডিকেলে ভর্তি না হয়ে ঘরের পরিবেশে থেকে কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। মাদ্রাসার পরীক্ষার সময় শুধু আব্বু তাকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল।
চাচা মামাদের পেশা চাচা এবং মামারা সবাই ঢাকায় সেটেল্ড, বড় চাচা ওয়ারেন্ট অফিসার (অব:), বাংলাদেশ বিমান বাহিনী। বিএ, এলএলবি। বড় চাচা তাবলীগের তিন চিল্লার সাথী, মাস্তুরাত সহ সময় লাগানো। ছোট চাচা বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (বুয়েট থেকে), বর্তমানে পেট্রো বাংলার একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর , ঢাকায় কর্মরত। ছোট চাচাও তাবলীগে তিন চিল্লার সাথী। মাস্তুরাত সহ সময় লাগানো এবং চাচার বাসায়ও মাস্তুরাত জামাত উঠানো হয়। ফুফু একজন, গৃহিণী। ফুপা সোনালী ব্যাংকের এজিএম হিসেবে অবসরপ্রাপ্ত। বড় মামা বি এস সি ইন এগ্রিকালচার, বর্তমানে লন্ডন প্রবাসী। ছোটমামা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। তারপর এফ সি পি এস (মেডিসিন) এবং এমডি (গেস্ট্রো এন্টারোলজি) ডিগ্রী অর্জন করে বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। দুইজন খালা, গৃহিণী এবং দুজনই ঢাকায় সেটেলড।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো।উচ্চ মধ্যবিত্ত। অর্ধেকদ্বীন ডট কম কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কুফু মিলানোর জন্য উল্লেখ করা হলো: আর্মি জলশিরিতে দুজনার যৌথ ভাবে পাঁচ কাঠার প্লট রয়েছে যা বর্তমানে স্বনামধন্য একটি রিয়েল স্টেট কোম্পানির নিকট ডেভেলপের জন্য প্রক্রিয়াধীন আছে। বসুন্ধরাতে আব্বুর একক নামে তিন কাঠার একটি প্লট আছে, যা একটি রিয়েল স্টেট কোম্পানির নিকট ডেভেলপের জন্য প্রক্রিয়াধীন আছে । আফতাব নগরে দুই চাচার সাথে যৌথভাবে তিন কাঠার একটি প্লট আছে, যা পাশের প্লটের সাথে মিলে একটি কোম্পানির নিকট ডেভেলপারের জন্য প্রক্রিয়াধীন আছে। গাজীপুরে আব্বুর নামে একটি ফ্লাট আছে যা বর্তমানে ভাড়া দেওয়া আছে। ঢাকা গভ:মেন্ট নিউমার্কেটে একটি দোকান এবং পীর ইয়েমেনী গুলিস্তান মার্কেটে একটি দোকান আব্বু এবং চাচাদের যৌথভাবে আছে, যা বর্তমানে ভাড়া দেওয়া আছে। সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ সম্মানজনক।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা তাবলীগের মেহনতের সাথে লাগিয়ে রেখেছেন। আমার আলহামদুলিল্লাহ ইন্টার্নির শেষে তিন চিল্লার সফর এর জন্য পূর্ণ নিয়ত রয়েছে। আমার আব্বু তিন চিল্লার সাথী এবং মাস্তরাতসহ ১৫ দিন চাকুরী রত থাকাকালীন লাগিয়েছেন। সেনা চাকরি থেকে অবসর গ্রহণের পরে ২০১৯ সালে নিজামুদ্দিনে বাংলাদেশের জোড়ে আব্বু অংশগ্রহণ করেছিলেন। জুন, ২০২৫ সালে আল্লাহ পাক আব্বু আম্মুকে মাস্তরাতসহ এক চিল্লা সময় লাগানোর তৌফিক দিয়েছেন। আমাদের ঢাকার বাসা সহ পূর্বে চাকুরীরত থাকাকালীন অন্যান্য বাসায় মাস্তুরাতের জামাত অনেকবারই উঠেছে। আমাদের আর্মির বাসায়ও মাস্তুরাত জামাত দুইবার উঠেছিল। আব্বু অসুস্থ থাকায় আমি আম্মুর সাথে একবার তিনদিন মাস্তুরাত জামাতের সফরে বের হয়েছিলাম। আমার এসএসসির পরে নাহমেবীর পরীক্ষা দেওয়ার কারণে মাদ্রাসায় যাতায়াত করতে হয়েছিল এবং সে জন্য এক চিল্লায় বের হওয়া হয়নি। পরবর্তীতে এইচএসসির পড়ে এক চিল্লা লাগানোর নিয়ত থাকা সত্ত্বেও করোনার কারণে আল্লাহর রাস্তায় আর যাওয়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ মেডিকেলে পড়া অবস্থায় প্রথম, সেকেন্ড, তৃতীয় প্রফেশনাল এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষার পরে ১০-১৫-২০-২০ দিন করে আল্লাহ পাকের রাস্তায় সময় লাগানোর তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। ঘরে আলহামদুলিল্লাহ পাঁচ আমলের সাথে তালিম হয়। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শরয়ী পর্দার পরিবেশ রয়েছে। মাহরাম এবং নন মাহরামদের থেকে সম্পূর্ণরূপে পর্দা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হাঁ, ছোটবেলা থেকেই। তবে মাদ্রাসায় হেফজ করার সময় থেকে অর্থাৎ ২০১০ সাল থেকে প্রায় ১৫ বছর যাবত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুব কদাচিৎ ফজরের নামাজ কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারি। প্রতি রমজানে আমরা হাফেজ দুইভাই মিলে বাসায় খতম তারাবীহ পড়াই।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? অনেক মাজার এ বুজুর্গদের কবর রয়েছে কিন্তু আজকাল অনেক মাজার এ শিরক বিদআত করছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফাজায়েলে আমল, মুন্তাখাব হাদিস, হায়াতুস সাহাবা সহ আরো বিভিন্ন ইসলামিক বই, মাসআলা মাসায়েলের কিতাব, কওমি মাদ্রাসার সিলেবাসের কিতাবসমূহ ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা ইলিয়াস কান্ধলভী (রহ:), মাওলানা ইউসুফ কান্ধলভী (রহ:), মাওলানা সা'দ দামাত বারকাতুহুম, মাওলানা যুলফিকার আহমাদ নকশাবন্দী দামাত বারকাতুহুম, শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আল্লাহ পাক ২০১৪ সালে আমার দাদি সহ পরিবারের সকল সাথীর সহিত ওমরা হজ করিয়েছেন। এখন হবু স্ত্রীকে সহ পরবর্তীতে হজ্জ উমরা সহ দেশে-বিদেশে মাস্তুরাত সহ দাওয়াতের মেহনত করার নিয়ত আছে। আতর - সুগন্ধির প্রতি বিশেষ আগ্রহ আছে যার কারণে আমার আতরের বেশ ভালো সংগ্রহ রয়েছে, এছাড়া খাবার এর প্রতি এবং বাহিরে ঘুরতে যাওয়ার প্রতি আমার আকর্ষণ রয়েছে। তবে আল্লাহর রাস্তায় যেতে এবং আল্লাহর রাস্তায় ঘুরতে বেশি ভালো লাগে। এছাড়াও পরিবারের সদস্যদের সময় দেওয়া এবং বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া এবং সবাইকে নিয়ে ভালো-মন্দ খাবার খাওয়া ইত্যাদি পছন্দ করি। দ্বীনী বই পড়তে ভালো লাগে।বন্ধু মজলিসে আমার যাতায়াত খুব কম। আমার বন্ধু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তারপর আমার আব্বু আম্মু এবং আমার ভাই বোন। উনারাই আমার সবচেয়ে আপন বন্ধু এবং আপনজন। হ্যাঁ, বাহিরের প্রয়োজনে যেমন: মেডিকেলের ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ আমার কোন অবৈধ রিলেশন কারো সাথে কখনোই ছিল না এবং এখনো নাই। আমিও আল্লাহর কাছে চাই যেন আমার সহধর্মিনীও যেন তেমনটি হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ সবসময়ই সুন্নতি পোশাক পরিধান করে আমরা অভ্যস্ত এবং আম্মু কখনোই আমাদেরকে প্যান্ট শার্ট পরিধান করাননি। শুধুমাত্র স্কুল এবং কলেজে পড়াশোনা অবস্থায় উপরে স্কুল-কলেজের ইউনিফর্ম শার্ট ইন না করে আউট করে পড়তে হয়েছে, কিন্তু নিচে প্যান্টের পরিবর্তে স্কুলের ইউনিফর্মের কাপড় দিয়ে পায়জামা বানিয়েছিলাম। আর এখন মেডিকেল কলেজে তো নিজের ইচ্ছামত সুন্নতি পোশাক পরতে পারছি। মাঝেমধ্যে আল্লাহর রাস্তায় অথবা শুক্রবারের নামাজে ও ঈদের নামাজের সময় পাগড়ী পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হাঁ, আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে,কখনো কাটা হয়নি এবং দাড়ি উঠার শুরু থেকেই অর্থাৎ আনুমানিক ২০১৭ সাল থেকে সুন্নতি দাড়ি আল্লাহপাক রাখার তৌফিক দান করেছেন।
টাখনুর উপরে কাপড় পরেন? জি হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ সর্বত্র মেনে চলা হয়। তবে মেডিকেলে পড়াশোনা অবস্থায় চিকিৎসার প্রয়োজনে রোগী এবং টিচারদের বেলায় একটু কষ্ট হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ, তবে হামদ নাত শুনে থাকি এবং আমিও হামদ নাত কোরআন তেলাওয়াত পারিবারিক পরিবেশে পরিবেশন করে থাকি। স্কুল কলেজ মাদ্রাসায় হামদ নাত এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াতে তাবলীগ ( নিজামুদ্দিন )
পেশাগত তথ্য
পেশা ডাক্তার
পেশার বিস্তারিত বিবরণ ইন্টার্নি চিকিৎসক।
মাসিক আয় আলহামদুলিল্লাহ সরকার কর্তৃক নির্ধারিত ইন্টার্নি চিকিৎসকের অনারিয়াম।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে জানা এবং মানার জন্য অবশ্যই ঘরে বসে সাংসারিক কাজের অবসরে লেখাপড়া করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আল্লাহ না করুক, একদমই না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় থাকা অবস্থায় আমার সাথে সম্পূর্ণ পর্দা অবস্থায় আমাদের বাসায় অথবা পরবর্তীতে আমার কর্মস্থল যদি ঢাকার বাইরে হয়, তখন আব্বু আম্মুর পরামর্শ এবং অনুমতি ক্রমে আমার সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আল্লাহ না করুন, একদমই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ পাকের হুকুম সমূহকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় সঠিকভাবে পুরা করার জন্য এবং ঈমান এবং আমল রক্ষার জন্য। সম্পূর্ণ সুন্নতি তরিকায় এবং ফাতেমী মোহরানায় সম্পূর্ণ মোহরানা পরিশোধ করে বিয়ে করবো ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫' - ৫'-৫"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা পরিপূর্ণ পর্দার সাথে জেনারেল পড়ুয়া + হাফেজা অথবা আলেমা + হাফেজা অথবা শুধু হাফেজা অথবা শুধু জেনারেল পড়ুয়া। তবে পড়াশোনার লাইন যেটিই হোক, দীনের দাওয়াত ওয়ালা মেহনতের কাজ ও ফিকিরকে অন্তর থেকে যেন পছন্দ করে এরকম চাই। পূর্বে পাত্রীর আব্বু আম্মুর সাথে মাস্তুরাতসহ কিছু সময় লাগানো হলে ভালো হয়। তবে এরকম ভাগ্য সবার নাও হতে পারে, কিন্তু ইচ্ছে থাকলে পরবর্তীতে স্বামীর সাথেও লাগাতে পারবে। সে ক্ষেত্রে অবশ্যই দাওয়াতে মেহনত করার নিয়ত ও ইচ্ছা থাকা জরুরী।
জেলা যে কোনো জেলা, তবে ঢাকা জেলায় অবশ্যই সেটেলড হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা অন্যান্য।
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দাওয়াতে তাবলীগের কাজকে অন্তর থেকে পছন্দ করেন এবং দাওয়াতে তাবলীগের মেহনতে মাস্তুরাত জামাতে কিছু সময় লাগানো সাথী হলে ভালো হয়। পরিবার ও কনের দীনদারী এবং দীনজারি দুটো গুণের অধিকারী হলে ভালো হয়। পরিপূর্ণ পর্দার সাথে চলার মন মানসিকতা থাকতে হবে। দ্বীনদারীর ক্ষেত্রে কুফুর শিথিলতা বিবেচনা করা যেতে পারে। এ পর্যন্ত আল্লাহর রহমতে আমি নিজেকে সকল রকম হারাম থেকে হেফাজতে থাকতে পেরেছি। প্রকৃতপক্ষে আল্লাহ পাকই আমাকে সব সময় সংরক্ষণ করেছেন - এজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমিও এমন একজন জীবনসঙ্গী পছন্দ করছি যিনি দ্বীনদারীত্বের ক্ষেত্রে, দ্বীনের ফিকিরের ক্ষেত্রে, দাওয়াত ও তাবলীগের মেহনতের ক্ষেত্রে এবং সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে অগ্রসরমান থাকবে এবং যিনি আমার মত হারাম থেকে দূরে থেকেছেন - যেভাবে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন, সেরকম পবিত্র একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন