| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ, পছন্দ-অপছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা আলহামদুলিল্লাহ,আমি সাধারণ ও পরিমিত জীবনযাপন পছন্দ করি।আমার শখের মধ্যে রয়েছে মেহেদি দেওয়া,পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো,নতুন নতুন রান্না শেখা ও রান্না করা(যদিও সম্পূর্ণরূপে রান্নার এখনো শিখতে পারিনি,তবে চেষ্টা করছি ইনশাআল্লাহ) এবং সুযোগ পেলে ভ্রমণ করা।ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি(পাহাড়,সমুদ্র এসব গুলো ঘুরা অনেক শখ।বৃষ্টিতে ভেজা আমার খুব পছন্দ)। বিড়াল খুব পছন্দ করি।অবসর সময়ে সিনেমা বা নাটক দেখা এবং গান শুনতেও ভালো লাগে। আমি মানুষের মধ্যে সততা,দয়া,সম্মানবোধ,নম্রতা ও আন্তরিকতাকে অত্যন্ত মূল্য দিই।অপ্রয়োজনীয় মিথ্যা,ঘুরিয়ে বা ব্যঙ্গাত্মকভাবে কথা বলা,অসম্মানজনক আচরণ,হারাম উপায়ে উপার্জন এবং ধূমপান,মাদক বা মদ্যপানের মতো যেকোনো নেশাকে অপছন্দ করি। আলহামদুলিল্লাহ,আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়াইনি।আমার আন্তরিক দোয়া ও প্রত্যাশা,আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীও যেন হারাম সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করে থাকেন এবং ইসলামী আদর্শ ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। ইনশাআল্লাহ,আমার প্রধান লক্ষ্য হলো পড়াশোনা সম্পন্ন করে একটি হালাল,সম্মানজনক ও স্থিতিশীল পেশায় প্রতিষ্ঠিত হওয়া অথবা নিজস্ব একটি হালাল ব্যবসা গড়ে তোলা।আমি বিশ্বাস করি,আল্লাহর রহমত ও নিজের পরিশ্রমের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা সুযোগ দিলে এবং পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করারও ইচ্ছা রয়েছে।তবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পারিবারিক অবস্থা,পারস্পরিক বোঝাপড়া এবং উভয় পরিবারের জন্য যা কল্যাণকর হবে,তার ভিত্তিতেই নেওয়া হবে,ইনশাআল্লাহ। আমরা দুই বোন,আমাদের কোনো ভাই নেই।তাই বাবা-মায়ের প্রতি আমার দায়িত্ববোধ সবসময়ই গভীর।আমি চাই,নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে থাকতে,তাঁদের সেবা করতে এবং তাঁদের জীবনে স্বস্তি ও সুখের কারণ হতে।আমার আন্তরিক প্রত্যাশা,আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী ও তাঁর পরিবার এই দায়িত্বকে সম্মান করবেন,উপলব্ধি করবেন এবং আমাকে এ দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।আমি মনে করি,এমন বোঝাপড়া,সহমর্মিতা ও সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। সর্বোপরি,আমি এমন একটি পরিবার গড়তে চাই,যার ভিত্তি হবে তাকওয়া,পারস্পরিক শ্রদ্ধা,ভালোবাসা,দায়িত্ববোধ এবং ইসলামী মূল্যবোধ।আল্লাহ তায়ালা আমাদের উভয়ের জন্য দীন,দুনিয়া ও আখিরাতে যা সর্বোত্তম,তাই নসিব করুন এবং আমাদেরকে নেককার,শান্তিপূর্ণ ও বরকতময় দাম্পত্য জীবন দান করুন,আমীন।
|