Profile

বায়োডাটা নং : 10170

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মধুখালী, ফরিদপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা মধুখালী, ফরিদপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? বাড়িতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন বোটানি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অনার্স ১ম বর্ষে পড়ছে;অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় মামা কলেজে চাকরি করে; মেঝো মামা ব্যবসা করে; ছোট মামা সরকারী চাকরী করে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদা বাড়িতে আব্বুর কিছু জমিজমা আছে।দাদি জীবিত থাকায় সে এখনই জমি ভাগ করে দিতে রাজি না। এজন্য জমির সঠিক পরিমাণ বলতে পারছি না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আম্মু ও আমি দুইজনই পর্দা করি। মাহরাম নন-মাহরাম মেনে চলি। আম্মু বা আমি বিশেষ কোনো কাজ ছাড়া বাসা থেকে বের হই না। সবসময় গীবত থেকে বাঁচার চেষ্টা করি। কিছুদিন আগে আব্বু উমরাহ করে আসছে আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই নামাজি ও ধার্মিক মন মানসিকতাসম্পন্ন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,২০১৯ সালের কয়েকমাস আগে থেকে নামাজ পড়ি। প্রায় ৮ বছরের বেশি সময়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামাজ কাযা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? কুরআন তিলাওয়াত করতে পারি তবে সহীহ শুদ্ধ ভাবে তিলাওয়াত করা শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই। আগে বদনজরের যাদুতে আক্রান্ত ছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সম্পূর্ণ শিরক,এটি কবর ছাড়া কিছুই না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, বিয়ে,প্যারাডক্সিক্যাল সাজিদ,প্যারাডক্সিক্যাল সাজিদ ২, আমলে জিন্দেগী(পুরোটা পড়া হয়নি)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী,আবু ত্বহা মুহাম্মদ আদনান, ডঃ জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অনেক সহজ সরল, সাদাসিধে একজন মানুষ। এখনকার মেয়েদের তুলনায় একটু বেশিই সহজ সরল। পছন্দ: ঘুরতে পছন্দ করি। ইসলামিক বই পড়তে পছন্দ করি।দ্বীনি পরিবেশে থাকতে চাই। অপছন্দ: গীবত করে, মিথ্যা বলে, অহংকারী,দুনিয়া লোভী এমন কাউকে পছন্দ করি না। এমন লোকজন থেকে সবসময় দূরে থাকি। আমি একটি পরিবেশ চাই, যেখানে দ্বীনের জ্ঞান আছে। যিনি আমাকে পরিপূর্ণ পর্দায় রাখতে পারবেন, আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন এমন কাউকেই চাই। আমার পরবর্তী প্রজন্মকে দ্বীনি পরিবেশে ইসলামী শিক্ষায় বড় করতে চাই। আমার একটা খারাপ দিক হলো আমার রাগ বেশি, রাগ হইলে মাথা ঠিক থাকে না, কাকে কি বলি নিজেই জানিনা আবার রাগ কমে গেলে নিজেই কষ্ট পাই।এছাড়া আমার জানামতে আর কোনো খারাপ দিক নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব,নিকাব, হাত-পা মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৩ বছর যাবত আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ কঠোরভাবে মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শুনি না অনেক আগে থেকেই,সিরিয়াল ও দেখি না। মাঝে মধ্যে কার্টুন,ফানি ভিডিও, নাটক দেখা হয়। এখন এসব হারাম কাজ পরিত্যাগ করার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দিলে সব হারাম কাজ পরিত্যাগ করতে পারব ইনশাআল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অধ্যয়নরত, এখনো পড়ালেখা শেষ হয়নি।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করা নবীর সুন্নত এবং অর্ধেকদ্বীন পূরণের জন্য বিয়ে করতে চাই। তাছাড়া এই হারাম রিলেশনশিপের যুগে ঈমান হেফাজত করা খুবই কঠিন। বিশেষ করে যারা জেনারেল পড়ুয়া তারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। ফ্রি-মিক্সিং, হারাম সম্পর্ক থেকে নিজের চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে করতে চাই। বিয়ের মাধ্যমে হালাল সম্পর্কে আবদ্ধ হতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা সর্বনিম্ন ৫'৪
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স বা মাস্টার্স কমপ্লিট বা চলমান।
জেলা ফরিদপুর, মাগুরা, যশোর, মাদারীপুর, ঝিনাইদহ, বোয়ালমারী, রাজবাড়ী এর মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, শিক্ষক, যে কোনো হালাল পেশা। অনার্স বা মাস্টার্স কমপ্লিট বা চলমান, নিজের খরচ নিজে চালানোর মতো আর্থিক অবস্থা থাকলেই হবে।এমন কাউকে প্রাধান্য দেওয়া হবে। অথবা যেকোনো হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত,নিম্নবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১.জীবনসঙ্গী এতিম হলে সমস্যা নেই কিন্তু রাগী, বদমেজাজি, অহংকারী হওয়া যাবে না। ২.রাগবিহীন ও প্রচন্ড ধৈর্যশীল হতে হবে। ৩.আমার পর্দার ব্যাপারে কঠোর হতে হবে। পরিবারে মাহরাম নন-মাহরাম মেইনটেইন করার পরিবেশ থাকতে হবে। ৪.সুন্নতি দাঁড়ি থাকতে হবে। তাকওয়াবান, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী হতে হবে। ৫.হক এর ব্যাপারে সর্বদা সচেতন,ইনসাফকারী। ৬.সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার মন মানসিকতা থাকতে হবে। ৭.অবশ্যই পারিবারিক ও পেশাগত জীবনে মাহরাম নন-মাহরাম মেনে চলতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ও জীবনসঙ্গীনীর হক আদায়ের জন্য নজর হেফাজত করতে হবে। ৮.হারাম সম্পর্ক আছে বা মেয়ে বান্ধবী আছে বা খালাতো, মামাতো,কাকাতো,ফুফাতো বোনদের সাথে আড্ডায় অভ্যস্থ এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না। ৯.অতীতে হারাম সম্পর্ক ছিল কিন্তু আল্লাহর ভয়ে হারাম সম্পর্ক ত্যাগ করেছেন,মন থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন এমন কেউ যোগাযোগ করতে পারেন। তবে সব সত্য স্বীকার করতে হবে কোনো মিথ্যা বলা যাবে না। ১০.আমার আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতো সবসময় সম্মান, শ্রদ্ধা করতে হবে। কখনো তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তারা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না। আমিও তার পরিবারের সবাইকে সম্মান করব, তাদের মেয়ে হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতে হবে। ১১.আম্মু আব্বুর একমাত্র মেয়ে হওয়ায় কখনো বুঝিনি বোনের ভালোবাসা স্নেহ কেমন হয়, তার ১/২ জন বোন থাকলে ভালো হয়, তাদেরকে নিজের বোনের মতোই ভালোবাসবো ইনশাআল্লাহ।বোন না থাকলেও সমস্যা নেই। ১২.তার ও তার পরিবারের সবাইকে অত্যন্ত মিশুক হতে হবে। আমার ও আমার পরিবারের সবাইকে আপন করে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। সকলকে দ্বীনদার,নামাজি,খোদাভীরু হতে হবে। ১৩.আমি আমার বাড়ির সবার অনেক আদরের, আদুরে আর পড়ালেখার ক্ষতি হবে ভেবে আম্মু আমাকে কখনো কোনো কাজ করতে দেয়নি, তবে মাঝে মধ্যে সময় পেলে রান্না শেখার চেষ্টা করি। খুব ভালো রান্না করতে পারিনা, রান্না শেখার জন্য আমাকে সময় দিতে হবে। অন্যান্য সব কাজ মোটামুটি ভালোই করতে পারি। ১৪.দুনিয়া লোভী, বিন্দু পরিমাণ হারাম উপার্জনকারী, মাহরাম নন-মাহরাম মেনে চলেন না, মেয়েদের সাথে কথা বলেন চ্যাটিং করেন, নজর হেফাজত করতে পারেন না, গান বাজনা শুনতে অভ্যস্থ, বিয়ের পর স্ত্রীকে সম্পূর্ণ দ্বীনি পরিবেশ দিতে পারবেন না, যিনি বা তার পরিবার স্ত্রীকে নন-মাহরাম আত্নীয় স্বজনের সামনে যেতে বাধ্য করবেন, যে বা যারা যৌতুক নিতে আগ্রহী অথবা বিয়ের আগে যৌতুক নিবেন না বলে আস্বস্ত করে বিয়ের পর ইনিয়ে বিনিয়ে যৌতুক আদায়ের চেষ্টা করবেন এমন কাউকে যোগাযোগ না করার বিশেষ অনুরোধ রইল। দয়া করে যোগাযোগ করবেন না। ১৫.যারা বদনজর,যাদু ও জ্বিনের অস্তিত্বকে বিশ্বাস করেন না তারা দয়া করে যোগাযোগ করবেন না। ১৬.বায়োডাটা পছন্দ হলে অভিভাবকের সাথে যোগাযোগ করবেন । তবে ছবি চাওয়া যাবে না।পাত্রের মা, বোন, খালাকে পাঠাতে হবে, চাইলে পাত্র নিজেও আসতে পারবেন। কিন্তু নন-মাহরাম কেউ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। নন-মাহরাম কেউ আসলেও এবং আমাকে দেখতে চাইলেও আমি তার সামনে যাবো না। এতে অপমানিত বোধ করলে আমি দায়ী থাকবো না। ১৭.বিয়ের পর আমি তার দেওয়ালের মাঝে বন্দী একটা জীবন চাই। ১৮. দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন না। ১৯. আমি বিড়াল খুব পছন্দ করি, তাই বিড়াল পছন্দ করে এমন কাউকে প্রত্যাশা করছি। বিড়াল পছন্দ না করলে যোগাযোগ করবেন না। উপরে আমার লেখা সব শর্তগুলো অবশ্যই (১০০%) মানতে হবে।এই ব্যাপারে আমি একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মধুখালী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6027

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5669

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9016

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1709

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9607

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #515

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মধুখালী, ফরিদপুর, ঢাকা
ফরিদপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন