| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ ২০১৬ সাল থেকে জামাতের সাথে নিয়মিত পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ কাযা হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানামতে নেই, নিয়মিত রক্ত দান করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
যিয়ারত করা যেতে পারে। তবে শিরকি কর্মকান্ড করা যাবে না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ফাযায়েলে আমল, ফাযায়েলে সাদাকাত, আলোর কাফেলা সমগ্র, চিন্তাপরাধ, ডাবল স্ট্যান্ডার্ড, কষ্টিপাথর, কিতাবুল ইমান, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মুফতি মনসুরুল হক(দা,বা), আব্দুল মালেক সাহেব, মুফতি হারুন ইযহার,মাওলানা মামুনুল হক সাহেব।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ__ বই পড়া, ভ্রমন, সাইক্লিং, সাঁতার , পরিবার ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো, বিড়াল ও গেমস খেলা ইত্যাদি। বই পড়া- অনেক সময় এমনো হয়েছে যে ইসলামি বইমেলায় গিয়ে বই কিনতে কিনতে একেবারে শুন্য হাতে ফেরত এসেছি। ফাইভে থাকতেই ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য ছিলাম। বই পড়তে আম্মু কখনো বাধা দেননি বরং উৎসাহিত করতেন। ক্লাস 1 এ থাকতেই ঈশপের গল্পসমগ্র কিনে এনেছিলেন যা আমার এখনো মনে আছে। আমার আগ্রহ মূলত সায়েন্স ফিকশন, এডভেঞ্চার থ্রিলার, স্পাই থ্রিলার ইত্যাদিতে। ভ্রমন- সাইকেল কেনার পর বেশ কিছু জায়গায় গিয়েছি। ইন্ডিয়াতে থাকাকালীন সময়ে পাহাড়, সমুদ্র আর সংরক্ষিত বনে ঘোরাঘুরি করেছি। ভ্রমণের সময় সুযোগ এখন আর তেমন হচ্ছেনা। পছন্দ__ ভ্রমন করে আল্লাহ তায়ালার নেয়ামত দেখা, অজানাকে জানা, নতুন দক্ষতা অর্জন করা, ফিট থাকা, প্রয়োজনের সময় অন্যকে সহায়তা করা, দান করা, মানুষকে জান্নাতের দিকে টেনে আনা, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আমি সাহাবা (রাযিঃ) এর মতো সবকিছুতে অল্পে তুষ্টি পছন্দ করি (নেক আমলের ক্ষেত্রে নয়), এবং আখিরাতকে দুনিয়ার ওপর প্রাধান্য দিতে পছন্দ করি। অধিক বিলাসিতা আমার অপছন্দ। যেখানে উম্মতের কিছু অংশ পর্যাপ্ত খাবার পাচ্ছেনা সেখানে কিভাবে আমরা বিলাসিতায় নিমগ্ন হই! অপছন্দ ____ যখন কেউ দরিদ্রদের দরিদ্র বলে তুচ্ছজ্ঞান ও ঘৃণা করে। কেউ যখন উদ্ধত ও অহংকারীর মতো কথা বলে। কেউ যখন কোনো অসুবিধা না থাকলেও দানে কৃপণতা করে। ওলামাদের বিরূদ্ধে যখন কেউ বিদ্বেষভাব পোষণ করে থাকে। যখন কেউ দুনিয়াকে তীব্রভাবে ভালোবাসে। স্বপ্ন___ একটি আদর্শ মুসলিম সুখী পরিবার গঠন করা, এমন এক দুনিয়া আমার স্বপ্ন যেখানে সবাই দ্বীন ইসলামের অনুসারী। Hobby- Reading books, travelling, cycling,swimming, spending time with friends and family, playing with cats, playing games etc Likes- To travel, to know the unknown, to have the skills I don’t have yet, to stay fit, to help others during need, to donate, to assist others towards jannah, to block the way towards Naar. I like a minimalistic approach in everything( as Sahaba (R.A) did). I like to prioritize the Akhirah over Dunya. I like to avoid luxury. Hates- When someone hates the poor, when someone talks like arrogant people, when someone denies to donate even there's no harm to him, when someone speaks ill of someone, when someone stays hostile against Ulema. When someone loves Dunya in extreme level. Dreams- A family full of happiness, a country full of Islam, a world where everyone follows Deen.
|