Profile

বায়োডাটা নং : 10153

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গ্রাম: হিঙ্গুলা, পোস্ট অফিস- কনকাপৈত
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আজিমপুর, ঢাকা-১২০৫
কোথায় বড় হয়েছেন? ঢাকায় জন্ম, পড়াশোনা, বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২ ( করোনার জন্য ২০২৩ সালের শেষদিকে শেষ হয়)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩ ( করোনার জন্য ২০২৫ সালে শেষ হয়)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী, নিউ মার্কেট
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই সবার ছোট, কুরআনের হিফজ শেষ করেছে, বর্তমানে কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছে
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. স্নাতকোত্তর সম্পন্ন, বিবাহিত স্বামী: Pedrollo মাল্টিন্যাশনাল কম্পানিতে ইন-চার্জ, কর্মস্থল-ঢাকা ২. বি.এস.সি সম্পন্ন, বিবাহিত স্বামী: টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পলমল টেক্সটাইল গ্রুপ, কর্মস্থল-ঢাকা ৩. আমি ৩য় সন্তান ৪. বি.এস.সি অধ্যয়নরত, ২য় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়
চাচা মামাদের পেশা চাচা (২ জন) (বড় ও ছোট চাচা, আব্বু মেঝ) ১. ব্যবসায়ী ছিলেন, ঢাকা নিউ মার্কেটে, বর্তমানে অবসর নিয়েছেন। ২. ব্যবসায়ী, চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ মার্কেট মামা (৩ জন) ( বড় মামা মৃত, বাকি ২ জন্ জীবিত) ১. বেসরকারি চাকরিজীবী, কুমিল্লা ২. বেসরকারি চাকরিজীবী, কুমিল্লা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় বাবার নিজস্ব দোকান আছে, সেখান থেকে প্রতি মাসে ভাড়া পান, পাশাপাশি ব্যবসা আনুষঙ্গিক আরও কিছু কাজ করেন যেখান থেকেও কিছু আয় আসে। গ্রামে বাবার মালিকানায় কিছু আবাদি জমি ও বসতভিটার জমি আছে। বর্তমানে ভাড়া বাসায় থাকছি তবে নিজস্ব ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ছোট থেকেই আমরা ইসলামিক অনুশাসনে বড় হয়েছি। বালেগ হবার পর থেকে পরিবারের প্রত্যেকে নামাজ, পর্দা ও আদবের ব্যাপারে সচেতন। বাবা রক্ষণশীল মনোভাবের হওয়ায় বাইরের হৈ-হুল্লোড় পরিবেশ থেকে ছোট থেকেই দূরে রেখেছেন। এমনকি গ্রামে কিছু জায়গায় কুটিলতা, ফ্রি-মিক্সিং ও গীবতের আড্ডা থাকায় তিনি আমাদেরকে গ্রামের সেসব পরিবেশ থেকেও দূরে রেখেছেন সবসময়ই। মূলত তিনিই ছোট থেকেই আমাদের ফ্রি-মিক্সিং থেকে দূরে থাকার মূল শিক্ষা দিয়েছেন। পাশাপাশি মা মাদরাসা ব্যাগগ্রাউন্ড এর হওয়ায় তার কাছ থেকেও আমরা আদব ও নৈতিকতার শিক্ষা পেয়েছি। বাসায় দ্বীনি পরিবেশে আছে। সবাই সকল ফরজ ইবাদত ও পর্দা করেন। মা ও বোনেরা সবাই নিকাব মেইনটেইন করেন। আত্মীয়দের সাথে পর্দায় এখনো আরও সংশোধন প্রয়োজন এবং সেই চেষ্টা চলছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি। ১০ বছর বয়সের আগে থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয়না। কদাচিৎ ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটি কবর এবং যিয়ারত ব্যতীত অন্য কিছু পাওয়ার উদ্দেশ্যে সেখানে যাওয়া স্পষ্টত হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. হেদায়াত ২. মুনাফিকের চরিত্র এবং তাদের থেকে বাচার উপায় ৩. সবর একটি মহৎ গুণ ৪.সারেন্ডার্ড ওয়াইফ ৫. প্যারাডক্সিকাল সাজিদ ৬. বেলা ফুরাবার আগে ( আরও বেশ কিছু বই পড়া হয়েছে, তবে যেগুলো বেশি ভালো লেগেছে শুধু সেগুলো সংক্ষেপে লিখলাম)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. দেলোয়ার হোসাইন সাইদী ২. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৩. শায়েখ আহমাদুল্লাহ ৪. মিজানুর রহমান আজহারী ৫. ড. জাকির নায়েক ৬. নোমান আলী খান৷ ৭. মুফতি মেঙ্ক ৮. শায়েখ আসিম আল হাকিম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ★ শখ: গাছ লাগানো ও যত্ন নেওয়া, প্রকৃতি ও নিরিবিলি পরিবেশ, ভ্রমণ (আল্লহর নির্দশন উপভোগ), প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, পুতি দিয়ে হাতে-তৈরি বিভিন্ন জিনিস বানানো, বিভিন্ন অফলাইন ইনডোর গেমস খেলা (হালাল) এবং পর্দার পরিবেশ থাকলে ব্যাডমিন্টন খেলা। ★ পছন্দ: ১. জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা ২. উত্তম আখলাক ও ব্যবহারের মানুষ। ৩. নারীদের প্রতি সম্মান প্রদর্শনকারী ব্যাক্তি। ৪. গায়রতসম্পন্ন ও দায়িত্ববান পুরুষ। যে তার উপর প্রদত্ত দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল এবং যেকোনো জুলুমের বিরোধী। ৫. সত্য কথা বলা ও স্পষ্টবাদিতা। ৬. কথা ও কাজের মিল থাকা ৭. শৃঙ্খলা মেনে দৈনন্দিন কাজকর্ম করা ৮. ধৈর্য্যশীল এবং রাগের সময় নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখতে পারে এমন মানুষ। ৯. প্রিয় মানুষদের উপহার দিতে খুব পছন্দ করি হোক তা সামান্য। ১০. কাছের মানুষের ভরসার ও আস্থার জায়গা অর্জন করা। তাদের মানসিক সাপোর্টের মাধ্যম হওয়া এবং তাদের মানসিক শান্তির কারণ হতে পারা। ১১. নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী ও দ্বীনদার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ১২. যেকোনো ঘটনায় একপাক্ষিক পক্ষপাতিত্ব না করে সকল পক্ষের দিক এনালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ। ১১. সর্বাবস্থায় আল্লহর উপর রাজি খুশি থাকা। বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। ★ অপছন্দ: ১. ইসলাম ও সুন্নাহ বিরোধী জীবনযাপন ১. মিথ্যা, গীবত, অহংকার, লোভ, হিংসা এগুলো চরমভাবে অপছন্দনীয়। ২. দাম্ভিকতা, শো-অফ করে বেড়ানো ৩. কৃপণতা বা উচ্চ বিলাসিতা উভয়ই অপছন্দ। মধ্যম পন্থা পছন্দনীয়। ৪. বাজেট করা ছাড়া বা পূর্ব পরিকল্পনা ছাড়াই ব্যয়বহুল কিছু কিনে ফেলা। কেনার আগে প্ল্যানিং পছন্দ। ৫. বদমেজাজ এবং রাগের সময় অন্যকে কথা দিয়ে কষ্ট দেওয়া। রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। ৬. অন্য মানুষকে হেয় করে দেখা হোক সে অধীনস্থ ব্যক্তি বা কর্মচারী ৭. কারো প্রতি সন্দেহের বশে খারাপ ধারণা পোষণ করা। সন্দেহবাতিকতা খুবই অপছন্দনীয়। ৮. মানুষের সাথে দুইমুখী আচরণ। এটা খুবই অপছন্দের। ৯. ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খল জীবনযাপন করা ১০. বিপরীত লিঙ্গের সাথে ফ্রি-মিক্সিং ও যোগাযোগ। ★রুচিবোধ ১. পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি চলতে পছন্দ করি এবং পার্টনারের কাছেও তেমন আশা করি। অপরিচ্ছন্নতা অপছন্দনীয়। ২. আমি নিজে খোলামনের, মিশুক এবং হাসিখুশি। তাই তেমন মানুষই পছন্দ করি। ★ স্বপ্ন: ১. এ ক্ষুদ্র জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো ভবিষ্যত স্পাউসের সাথে জান্নাতুল ফিরদাউসে রাসুলের নিকটে একটা ঘরের। ২. এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করে যাবে, যারা হবে ইমাম মাহদীর সৈনিক, গাজওয়াতুল হিন্দের বীর যোদ্ধা। ৩. একজন আদর্শ মুসলিম নারী হওয়া এবং একটি আদর্শ মুসলিম পরিবার গঠন। ৪. অনেক ঘাটতি এখনো আমলে, স্বামীর সাথে আমলে, ইবাদাতে এগিয়ে যেতে চাই জান্নাতের পথে। ৫. যৌবন থাকা অবস্থাতেই স্বামীর সাথে আল্লাহর ঘর তাওয়াফ ও রাসূলের রওজা যিয়ারত। ৬. স্বামী হিসেবে একজন উত্তম বন্ধু পাওয়া
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বা অন্য রঙের বোরকা, নিকাব পড়ি। পা মোজা সহ জুতা অথবা পা ঢাকা জুতা পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বোরকা ছোট থেকে পড়ছি। নিকাব ২০১৮ সাল থেকে এবং পরিপূর্ণভাবে নিকাব ২০২০ থেকে করছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি। ১/২ জায়গায় এখনো নিকাব বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু এ ব্যাপারে আমি দৃঢ় এবং প্রচেষ্টা চলছে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? শিক্ষনীয় ও বাস্তবধর্মী কিছু মাঝে মাঝে দেখা হয়, তবে মিউজিক এভয়েড করে চলি। মিউজিক ছাড়া গান ও নাশিদ শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আছি। তবে প্রতিটি ইসলামি আন্দোলনের দল ও দাওয়াতি প্ল্যাটফর্মকে শ্রদ্ধা করি এবং এদের মাঝে বিভাজন অপছন্দ করি।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে চাকরিসংক্রান্ত পড়াশোনা করছি। পাশাপাশি দ্বীনী পড়াশোনাও চলমান।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ★ প্রথমত, আল্লহর নির্দেশিত বিধান পালনে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ★ দ্বিতীয়ত, নিজের একজন অভিভাবক ও মাহরাম পাওয়ার জন্য ★ তৃতীয়ত, ফিতনা ও গুনাহতে জড়িয়ে পড়ার আশংকায় ★ চতুর্থত, একজন বিশ্বস্ত ও চক্ষু শীতলকারী বন্ধু ও সঙ্গি পাওয়ার জন্য। ★ পঞ্চমত, একটি আদর্শ পরিবার গঠনের জন্য। আমার ধারণা : বিয়ে একজন মানুষকে পূর্নতা দান করে। বিয়ের আগে ছেলেরা তাদের অনেক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেনা তেমনি মেয়েরাও সাংসারিক নানা বাস্তবতা ও দায়িত্বের ব্যাপার অবগত থাকেনা। তাই উভয়কেই এই জার্নিতে একজন শিক্ষার্থীর মানসিকতা নিয়ে আগাতে হবে, প্রতিটি ভুল থেকে পরের দিনের জন্য শিক্ষা নিতে হবে কারণ কেউই ১০০% পারফেক্ট না। ছাড় দেওয়ার ও ভুল-ত্রুটি মাফ করার মানসিকতা নিয়ে এই লং জার্নিতে এগিয়ে যেতে হয়। বিয়ের মাধ্যমেই এভাবে দায়িত্ব পালন করতে করতে একজন ছেলে পুরুষে ও একজন মেয়ে নারীতে পরিণত হতে শিখে, ইমানে ও অভিজ্ঞতায়। আর এভাবেই বিয়ে দ্বীনকে পূর্ণ করে......
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-35
উচ্চতা ৫'৪-৫'১০
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস, ইঞ্জিনিয়ার
জেলা ঢাকা/ কুমিল্লার আশেপাশে হলে ভালো, তবে অন্য সব দিকে কুফু মিললে এই ব্যাপার বিবেচনা যোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিফেন্স, সরকারি/বেসরকারি চাকরিজীবী (ব্যাংকার-উকিল ছাড়া ও সুদের সাথে সম্পৃক্ততা নেই এমন পেশা), ব্যবসায়ী (যদি শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য কুফু মিলে)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/ উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. জীবনের সকল পর্যায় কুরআন ও সুন্নাহসম্মত উপায় অবলম্বন করেন। ফরজ, ওয়াজিব, হালাল-হারামের বিধান জানেন ও মেনে চলেন। (যেকোনো স্পষ্টত হারাম ও ফ্রি মিক্সিং থেকে বিরত থাকেন) ২. তাকওয়াবান, উত্তম আখলাক ও ব্যবহারের অধিকারী ৩. দায়িত্বশীল ও গায়রতবান ( বিশেষত নিজের আহলিয়ার অধিকার, সম্মান ও পর্দা রক্ষার্থে) ৪. পর্দানশীন, নজর ও চরিত্র হিফাজতকারী ৫. বিপদে তাওয়াক্কুল ও সবরকারী, আল্লহর প্রতি সর্বাবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ৬. রাগকে নিয়ন্ত্রণকারী ৭. নারীর প্রতি সম্মান প্রদর্শনকারী ও ঘরের খুটিনাটি কাজে সহায়তাকারী ৮. মিশুক, হাসিখুশি এবং পরোপকারী (না বাচাল না খুব চুপচাপ) ৯. স্ত্রীর সার্বিক ভরণপোষণ বহনে সামর্থবান এবং তিনি যেখানে থাকবেন স্ত্রীকেও সেখানে নিজের সাথে রাখবেন। (এ ব্যাপারে কনফার্ম না হলে কাইন্ডলি নক করবেন না) ১০. ব্যক্তিগত জীবনে সৎ, পরিশ্রমী এবং ডিসিপ্লিন্ড।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চৌদ্দগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5062

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1444

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4605

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5885

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2120

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5318

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন