Profile

বায়োডাটা নং : 1014

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪।
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইনচার্জ (সেলস এন্ড একাউন্টস), প্রাইভেট কোম্পানি, মতিঝিল, ঢাকা-১০০০।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী (হোমিওপ্যাথ ডক্টর)
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাইঃ হাফেজ, গ্রাজুয়েটঃ ইসলামিক স্টাডিজ। বিবাহিত, মোশন এন্ড গ্রাফিক্স ডিজাইনার। ছোট ভাইঃ বিবিএ স্টুডেন্ট, ঢাকা কলেজ, অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা/ফুফু নেই। বড় মামাঃ চাকুরীজীবী। ছোট মামাঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় নিজেদের ২ তলা বাড়ি আছে যেখানে আমরা নিজেরাই থাকি, ভাড়া দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বাবা, মা, বড় ভাই, বড় ভাইয়ের আহলিয়া, ছোট ভাই সব মিলিয়ে আমার পুরো পরিবারের সুন্দর ও সচ্ছলভাবে চলার মত যথেষ্ট আয়-রোজগার আছে আলহামদুলিল্লাহ্।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ্, পরিবারের সকলেই দ্বীন পালনের ব্যপারে যথেষ্ট আগ্রহী। যদিও মাহরাম-নন মাহরামের বিষয়টা ১০০% মেনে চলা হয় বললে ভুল হবে, তবে পরিবারের সকলেই মেনে চলার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি পড়ি। ছোটবেলা থেকেই পড়তাম তবে যথেষ্ট গুরুত্ব সহকারে পড়া হতো না। কাজা হতো। গত ২/৩ বছর যাবত আল্লাহর অশেষ রহমতে ৫ ওয়াক্ত সালাত কঠোরভাবে আদায় করছি আলহামদুলিল্লাহ্।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ (ফজর)।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ্, যথাসম্ভব চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পড়ি। এছাড়া আমার জানামতে কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কিছু চাওয়া শিরক। তবে জিয়ারত করা যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, শিকড়ের সন্ধানে, আরব্য রজনীর দ্বিতীয় অধ্যায়, ফেরা, আরিফ আজাদ ভাইয়ের বইসমূহ ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি হারুন ইজহার, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা তারিক জামিল।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহর এক নগণ্য এক গোলাম। অতীতের হেঁয়ালি জীবন থেকে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের পথে ফেরার চেষ্টায় আছি। আমার জীবনের একমাত্র লক্ষ দুনিয়ার এই সামান্য কিছু দিনের সময় শেষে যেন আমার রবের জান্নাতে ঘুরে বেড়াতে পারি। আর দুনিয়াবি কোনো আশা থাকলে সেটা হচ্ছে এই মুসলিম উম্মাহকে জয়ী হিসেবে দেখা। আর এজন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আমার চাওয়া আমার আহলিয়া, আমার পরিবারও যেন মুসলিম উম্মাহর জন্য যেকোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। সরাসরি দ্বীন প্রতিষ্ঠার মেহনতে যুক্ত হতে আর তার পাশাপাশি আমার সন্তান, পরবর্তী বংশধরদের মাঝে উম্মাহর প্রতি দায়িত্ববোধ, মেহনত, দ্বীন প্রতিষ্ঠার এই স্বপ্নের বীজ বুনে দিতে চাই যেন তারা উম্মাহর যেকোনো প্রয়োজনে অগ্রগামী থাকতে পারে। শখ বলতে গেলে কাজের ফাঁকে বা ছুটির দিনে ইসলামিক স্পোকেন ওয়ার্ডস, নাশিদ শোনা এবং লেখা, ভোকাল রেকর্ডিং-এর কাজ করে থাকি। এই শখের দরুন আমার বাসায় হোম রেকর্ডিং স্টুডিও সেটাপ আছে। এছাড়াও দ্বীনি বই, ইতিহাসের বই পড়ার অভ্যাস আছে। আমার বড় একটা ইচ্ছা বাসায় দ্বীনি বইয়ের ছোটখাটো একটা লাইব্রেরি করা। বিভিন্ন বই কালেকশন আমার আরেকটা শখ হিসেবে বলা যায়। আমি এমন একজন আহলিয়া চাই যিনি বলতে গেলে বইপোকা হবেন আর যার সুবাদে আমার লাইব্রেরি করার ইচ্ছাটা বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া বিশেষ কোনো চাওয়া বা পছন্দ-অপছন্দ নেই। সারাদিনের কাজ শেষে বাসায় শান্তিময়, দ্বীনি একটা পরিবেশ, জান্নাতের স্বপ্ন আর উম্মাহর প্রতি ভালোবাসাময় একটা পরিবার ছাড়া বিশেষ আর কিছু চাওয়ার নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বেশিরভাগ সময় পাঞ্জাবি, পায়জামা, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, ২০১৮ থেকে দাড়ি আছে। আমার দাড়ির গ্রোথ তুলনামূলক কম।
টাখনুর উপরে কাপড় পরেন? জি অবশ্যই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি অবশ্যই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইসলামিক স্পোকেন ওয়ার্ডস, নাশিদ ইত্যাদি অডিও, ভিডিওর কাজ করি। তবে এটা দ্বীনের মেহনতের মত মহান কাজ কিনা আল্লাহ ভালো জানেন।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ HR এক্সিকিউটিভ, প্রাইভেট কোম্পানি, ফার্মগেট, ঢাকা। উপার্জন হালাল এবং কর্মক্ষেত্রে দ্বীনি পরিবেশ বজায় আছে আলহামদুলিল্লাহ্।
মাসিক আয় আমার পরিবার সচ্ছলভাবে চালানোর মত যথেষ্ট আলহামদুলিল্লাহ্। তবে প্রয়োজনের অতিরিক্ত ডিমান্ড বা এক্সপেক্টেশন পূরন করার জন্য যথেষ্ট না।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়ালেখায় কোনো বাধা নেই। তবে বর্তমানের সেক্যুলার পড়ালেখায় আমি মোটেই আগ্রহী না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায়, নিজেদের বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি চাই না বিয়েতে পাত্রীপক্ষের কোনো খরচ হোক।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল (সাঃ) এর সুন্নাহ। ফিতনা থেকে নিজেকে বাঁচাতে বিয়ের বিকল্প নেই। যার সাথে আমি আমার পরবর্তী প্রজন্মকে আমার মুসলিম উম্মাহর জন্য প্রস্তুত করে রেখে যেতে চাই তার দেখা পাওয়াটা আমার কাছে খুব জরুরী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'০০'' - ৫'০৪''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাধ্যমিক বা সমমান / মাদ্রাসা পড়ুয়া / অন্যান্য।
জেলা ঢাকা ও এর পার্শ্ববর্তী।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যেসব বৈশিষ্ট্য/গুনাবলি আশা করিঃ ০১। দুনিয়াবি সম্পদ, টাকা-পয়সার প্রতি অতি আগ্রহী হবেন না। স্বামীর ইনকামের প্রতি অসন্তুষ্ট হবেন না। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত থাকবেন, খুশি থাকবেন। ০২। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদের প্রতিও আগ্রহী হবেন। ০৩। শুদ্ধ-সুন্দর ভাবে কুরআন পড়তে পারবেন। ০৪। মাহরাম-নন মাহরাম মেনে চলবেন। ০৫। তাকওয়াবান হবেন। ০৬। ঘরে-বাইরে পরিপূর্ণ পর্দা মেনে চলবেন। ০৭। দ্বীন পালনের যেসকল বিষয়ে ত্রুটি আছে সেগুলোর বিষয়ে আন্তরিক হতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে। ০৮। আমার মা কে ওনার কাজে সহযোগিতা করবেন, সময় দিবেন। ০৯। মুসলিম উম্মাহকে হৃদয় দিয়ে ধারণ করবেন। ১০। বই পড়ার অভ্যাস থাকতে হবে। অনেক আগে থেকেই বাসায় ছোটখাটো একটা লাইব্রেরি করার ইচ্ছা আছে। আহলিয়া বই পড়ুয়া হলে একটা ভালো সাপোর্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। ১১। চিন্তাশীল এবং লেখালেখি/ক্যালিগ্রাফির অভ্যাস/ইচ্ছা থাকলে ভালো হয়। আমি চাইব, আমার আহলিয়া অবশ্যই তাকওয়াবান হবেন। শান্ত স্বভাবের চক্ষু-শীতলকারিণী, যিনি আমাকে জান্নাতের পথের সঙ্গিনী হবেন। আমার পরবর্তী প্রজন্মের জন্য একজন সুদক্ষ কারিগর হবেন, যিনি তাদের অন্তরকে করবেন সুশোভিত আর উম্মাহর জন্য যারা হবে ঢালস্বরূপ ইনশাআল্লাহ। যা যা লিখলাম তার সবকিছু একজনের মধ্যে থাকতেই হবে বিষয়টা এমন না। তবে আমার চিন্তাভাবনা অনুযায়ী অপর পক্ষের চিন্তা করতে বা সিদ্ধান্ত নিতে যেন কিছুটা হলেও সুবিধা হয় তাই লিখা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন