| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট বেলা থেকেই পড়া হয় কিন্তু রেগুলার ছিলো না তবে ৬ বছর যাবৎ নিয়মিত আদায় করা হয় |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
বিনা ওযরে কাযা হয় না |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
বর্তমানে সমস্যা আছে যেটা পারষ্পরিক আলোচনা সাপেক্ষে জানানো হবে
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারপূজা ও মাজারকেন্দ্রিক শিরকি কর্মকাণ্ডকে শিরক মনে করি। কেবল আল্লাহ তাআলারই ইবাদত করি এবং দোয়া ও সাহায্য একমাত্র তাঁর কাছেই প্রার্থনা করি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
শয়তানের বিরুদ্ধে লড়াই, লা-তাহযান, ফয়জুল কালাম, কিতাবুল ঈমান, রুকইয়াহ কুরআন- সুন্নাহর চিকিৎসা, নবীজীর স.নামায, মিশকাতুল মাসাবীহ, সিরাতে খাতামুল আম্বিয়া, হেকায়েতে সাহাবা, ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ সালেহ আল ফাওযান হাফি,শাইখ আব্দুর রাজ্জাক আল বদর হাফি, ডঃ খন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রহ.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার দ্বীনদারিতা আমি নিজে কীভাবে পুরোপুরি বিচার করতে পারি তা বলা কঠিন। কারণ প্রকৃত তাকওয়া, ইখলাস ও আল্লাহভীতি কতটুকু আছে, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি নিজেকে পরিপূর্ণ দাবি করি না, বরং দ্বীনের পথে চলার চেষ্টা করি তবে একজন মানুষের দ্বীনী মনোভাব ও চরিত্র কিছুটা হলেও তার আচার-আচরণ, কথা-বার্তা, আমল, দায়িত্ববোধ ও জীবনযাপনের মাধ্যমে প্রকাশ পায়। সে দৃষ্টিকোণ থেকে আমার সম্পর্কে যারা দেখেছেন বা জানেন, তারাই ভালো মূল্যায়ন করতে পারবেন আর আমার পছন্দ-অপছন্দ ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমি কিছুটা ধারণা দিতে পারি, যা পারস্পরিক বোঝাপড়া ও সামঞ্জস্য নির্ণয়ে সহায়ক হতে পারে। পরনিন্দা,পরচর্চা, অহংকার, হিংসা,কটুক্তি করা কাউকে আঘাত দিয়ে কথা বলা,কারো সাথে খারাপ ব্যাবহার করা,মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে নিয়ে উপহাস করা,অন্যের ব্যাপারে নাক গলানো, দ্বীন নিয়ে বাড়াবাড়ি করা চরম অপছন্দ,,আমি উদরতা পছন্দ করি কৃপনতা খুব অপছন্দ করি, বাচ্চাদেরকে অনেক পছন্দ করি। ছোট বাচ্চাদের সাথে খুব দ্রুতই মিশে যেতে পারি। এবং তাদের সরলতা, নিষ্পাপ হাসি ও আন্তরিকতা আমার অনেক বেশি ভালো লাগে।মানুষের সাথে ভালো আচরণ করা, ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ক বজায় রাখা, অন্যের কষ্ট বুঝতে পারা এবং নিজের সামর্থ্য অনুযায়ী পরামর্শ, সময় ও পরিশ্রম দিয়ে মানুষকে সাহায্য করার মানসিকতা রাখি। আমার কথা বা কাজের দ্বারা কেউ যেন কষ্ট না পায় এ বিষয়ে আমি সবসময় সচেতন থাকার চেষ্টা করি। সত্য কথা বলা ও সত্যের পথে থাকা আমার ভালো লাগে, যদিও মাঝে মাঝে নিজের দুর্বলতার কারণে ভুল হয়ে যেতে পারে। আমি চেষ্টা করি নিজের ভুলগুলো বুঝে সংশোধন করতে এবং ধীরে ধীরে নিজেকে ভালো করার দিকে এগিয়ে যেতে। নিজের ভালো দিক হলো আমি কারো ক্ষতি করতে চাই না এবং ভালো কিছু শিখতে সবসময় আগ্রহী থাকি। আর দুর্বলতা হলো কখনও কখনও বেশি ভাবি বা আবেগপ্রবণ হয়ে যাই, যা পরে সংশোধনের চেষ্টা করি, ইংশাআল্লাহ। দ্বীনি সহবত আমার উপর খুব প্রভাব ফেলে। তাই আমি চাই আল্লাহ আমাকে সুন্দর একটা দ্বীনি পরিবেশ দান করুক। উত্তম জীবনসঙ্গী ও উত্তম পরিবার দান করুক। যা হবে আমার ও আমার পরিবারের জন্য দুনিয়া ও আখিরার জন্য কল্যাণকর।সর্বোপরি,, আমার রব যেভাবে চললে আমার প্রতি সন্তুষ্ট হবেন সেই পথে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ❒ শখ ও পছন্দঃ শখ বলতে এতটুকুই জীবনে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ করা এবং নবীর দেশের মুসাফির হওয়া। পাশাপাশি একান্ত ইবাদতের জন্য ঘরে একটি শান্ত ও সুন্দর ড্রিম কর্নার গড়ে তোলার ইচ্ছে রয়েছে, ইংশাআল্লাহ। দ্বীনি বিষয়গুলো সম্পর্কে জানা ও আমল করার চেষ্টা করা। কুরআন তিলাওয়াত শোনা ও অর্থ বোঝার চেষ্টা করা ভালো লাগে। শান্ত পরিবেশে সময় কাটানো, ইসলামিক ভালো ও শিক্ষণীয় বই পড়া এবং নিজের জীবনকে ইসলামী নিয়মে গড়ে তোলার চেষ্টা করা আমার পছন্দ। এছাড়া পরিবারের সাথে সময় কাটানো এবং সহজ সরল জীবনযাপন করতে ভালো লাগে।
|