Profile

বায়োডাটা নং : 1008

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৩৬ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: থানা মাধবদী ,গ্রাম মৈশাদী
বর্তমান ঠিকানা নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: থানা মাধবদী ,গ্রাম মৈশাদী
কোথায় বড় হয়েছেন? নিজের গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2021
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ শুটকির ব্যবসা করেন,পাশাপাশি বাড়িতে মাঝারি সাইজের দুইটা,গরু আছে ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় আপু বিবাহিত, শিক্ষাগত যোগ্যতা:ইন্টার পাশ, পেশা:আমাদের নিজস্ব জমি তে একটি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, এবং হোমিওপ্যাথি লেভেলে ডাক্তারি পড়া পড়তেছে। মেজ আপু, আলিয়া তে ক্লাস সেভেন পর্যন্ত পড়ে,তারপর বিয়ে হয়ে যায় এবং পরে,ডিভোর্সড হয় আর এখন বাড়িতে আছে । পেশা:বড় আপুর প্রতিষ্ঠানের শিক্ষিকা হিসেবে আছে।
চাচা মামাদের পেশা চাচা দুই জন, মামা একজন। চাচা দুজন ই ক্ষুদ্র ব্যবসায়ী ছোট চাচা মাঝে মাঝে ব্যবসার গ্যাপ থাকলে শ্রমিকের কাজ করেন। মামা একজন ওনার তেমন কোন পেশা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজস্ব বসতবাড়ি তে থাকি। বসতভিটার পাশাপাশি মাঠেও বেশ শতাংশ জমি আছে তবে আগের মতো কৃষি কাজ করা হয় না বাবার স্বাস্থ্য তেমন ভালো না যার জন্য মাঠে যতটুকু জমি আছে অন্য লোকদেরকে বর্গা দেওয়া হয়েছে তারা মাঠে ফসল ফলিয়ে তিন ভাগের একভাগ আমাদেরকে দেয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? তেমন ভালো না। বাবা মায়ের দীনের বুঝ নেই। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কে হেদায়েত দান করেন আমিন। আর আপুরা নামাজ, রোজা পালন করেন আলহামদুলিল্লাহ তবে নন মাহরাম পুরোপুরি মানতে পারেন না। বাবা মা আমাকে দীন পালনের ক্ষেত্রে সাপোর্ট করেন না বিশেষ করে পর্দার ক্ষেত্রে,পুরোপুরি সাহায্য করেন না।তবে পর্দার ক্ষেত্রে মেজ আপু ও তার ছোট্ট মেয়েটি সাহায্য করেন। যেমন আমার বোনের মেয়ে টি ছোট থেকেই দেখে আসতেছে আমরা কিভাবে চলাফেরা করি তো বাড়িতে কোনো পর পুরুষ আসলে আমি যদি না দেখি আর ও যদি দেখে থাকে তাহলে আগেই হুঁশিয়ার করে দেয় । আরেকটা একটা বিষয় বলতে চাই আলেম দের থেকে শুনি যে পাত্রীর দ্বীনদারি,যাচাই করার ক্ষেত্রে বলে যে পাত্রীর থেকে তার মাকে আগে দেখুন যে মা নামাজ পড়ে কিনা বা মা খালারা দ্বীনদার কিনা, তবে এই কথাটা বোধহয় কারো কারো ক্ষেত্রে হয়তো সঠিক আবার কারো ক্ষেত্রে ভুল যেমন আমার ক্ষেত্রে যদি বলি,কই আমার মা তেমন দ্বীনদার না বা বলতে গেলে নামাজ ই ভালো করে নিয়মিত পড়েন না তবে আমি তো চাই সম্পূর্ণ দীন মেনে চলতে।তাই এই কথা টাই সত্য যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যতটুকু মনে আছে ২০ সালের মাঝামাঝি থেকে নিয়মিত হবে হয়তো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? প্রতি সপ্তাহেই হয় এমনটা না। যদিও হয় মাঝে মাঝে ফজর তবে যখনই জাগ্রত হয় নিষিদ্ধ সময় না থাকলে আদায় করে ফেলি। আর অন্য কোন ওয়াক্ত কখনো বিশেষ কোন দরকারে বাইরে গেলে বাড়িতে ফিরতে যদি দেরি হয় ও ওয়াক্ত যদি শেষ হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ। ছোটবেলায় শিখছিলাম ওটা শুদ্ধ ছিল না যার জন্য জন্য ক্লাস এইটে জেএসসি পরীক্ষা দেওয়ার পর অবসর ছিলাম তখন একটি কওমি মাদ্রাসাতে কায়দা থেকে কোরআন পর্যন্ত পড়েছিলাম। তবে এখনো বোধহয় কিছু মাখরাজ বা তাজবীদের ক্ষেত্রে ঘাটতি রয়েছে যার জন্য বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার সাথে আছি সম্পূর্ণ শুদ্ধ করার জন্য।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? প্রথমেই বলতেছি এখানে লেখা বিষয় গুলো একটু মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ,এখানে যখন আমার বায়োডাটা জমা দিয়েছিলাম তখন আমার বায়োডাটা তে দিয়েছিলাম যে আমার PCOS এর সমস্যা আছে তবে এবারে এইটুকু এডিট করে দিতেছি, কারণ PCOS এর জন্য রমজান এর আগে দুই জন ডাক্তার এর সাথে কথা হয় তো দুইজন ই আমাকে আবার টেস্ট করতে বলেন PCOS এর সমস্যা আমার এখনো আছে কিনা বা একদম কনফার্ম হওয়ার জন্য।আর তাদের কথা অনুযায়ী ও আমি ও একদম কনফার্ম হওয়ার জন্য টেস্ট করি যেহেতু PCOS এর রোগের লক্ষণ গুলোর সাথে আমার মিলেনা, তো টেস্ট করার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিপোর্ট নরমাল আসছে, আল্ট্রা টেস্ট করার সময় ই আমি ডঃ ম্যাম কে জিজ্ঞেস করেছিলাম যে এর আগে আমার PCOS এর সমস্যা ধরা পড়েছিল তো এখন ও কি PCOS মানে সিস্ট কি আছে, তো টেস্ট করার সময়ই ডঃ ম্যাম আল্ট্রা স্ক্রিনে এ দেখে বলছিল যে কিছু নাই সব ভালো, তো সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমি তো হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে চলিনি,যা ডঃ এর ভাষ্যমতে এই রোগের জন্য আলাদা কোন ঔষধ নাই যে এই এই ঔষধ খেতে হবে তাহলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ,এটা এমনই একটি রোগ যে ডঃ এর কথা অনুযায়ি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতেই হবে ১০০%।আর হেলদি লাইফস্টাইল বলতে আমি যতটুকু জানলাম তা হচ্ছে পুষ্টিকর খাবার, শরীর চর্চা, টেনশন ফ্রি সব সময় হাসি খুশি থাকা। তাছাড়া এই রোগ প্রতিরোধ করার জন্য সাদা ভাত ,সয়াবিন তেল ,ব্রয়লার মুরগি ,চিনি আরও অনেক কিছুই খাওয়া নিষেধ। তবে আমি তো সবকিছুই কম বেশি খাইছি তাহলে রিপোর্ট কিভাবে নরমাল আসে? এখন আমার নিজের ই প্রশ্ন আসলেই কি আমার এই রোগ হয়েছিলো!নাকি হয়নি?, আসলেই যদি আমার এই রোগ হয়ে থাকে তাহলে আমি যেহেতু তেমন হেলদি লাইফস্টাইল মেইনটেইন করি নাই তাহলে তো রোগ টা আরো জটিল হওয়ার কথা ঐ খানে রিপোর্ট নরমাল কিভাবে আসে! তো কিছু একটা ব্যাপার তো আছে ই তাই না, তো বলি আমার শ্রদ্ধেয় এক শায়েখ আমজাদ হোসেন হেলালী সাহেব উনার একটি ইসলামিক আলোচনায় উনার থেকে শুনছিলাম যে সূরা ফাতিহা পাঠ করে পানি খাওয়ানোর ফলে ক্যান্সারের রোগী সুস্থ হয়ে গেছে আল্লাহু আকবার তো এই বিষয়টা আমার মনে ছিল তো যখন 2023 সালের লাস্টের দিকে অন্য এক প্রয়োজনে আলট্রা টেস্ট করি যেটা আশঙ্কা করছি ঐ টা তো ধরা পড়েনি তখন এই PCOS নামক রোগ ধরা পড়ে , তো আমার অন্য এক প্রয়োজন আর PCOS এই রোগ থেকে সুস্থতার নিয়তে সূরা ফাতিহা পড়ে পানি খাওয়া শুরু করি, আর এই আমল টি এক বছরের কাছাকাছি বা বেশি সময় ধরে করছি হতে পারে, সঠিক মনে নাই তবে অনেকদিন ধরেই করছি যদিও নিয়মিত না মাঝে মাঝে মিস হয়ে গেছিল, তো যেটা বলতে চাচ্ছিলাম আমার বিশ্বাস আমার যদি এই রোগ হয়ে থাকে তাহলে একমাত্র কোরআনের আমলের বরকতে আর আমি যথাসম্ভব আল্লাহর কাছে এই রোগ সহ সব সবধরনের রোগ থেকে সুস্থতার জন্য যে আল্লাহর কাছে দোয়া করতাম , তো কোরআনের আমল ও আমার দোয়া করার উসিলায় আল্লাহর রহমতে এবারে আলট্রা টেস্ট নরমাল আসছে আমি মনে করি । আর এখন যদি কোনো রোগের কথা বলা লাগে তা হচ্ছে জিনের নজর এর সমস্যা আছে বোধহয় তবে কনফার্ম না 100% আল্লাহ ই ভালো জানেন এই বিষয়ে। তবে জিনের নজর এর কথা শুনে কেউ আবার জিনে ধরা সমস্যা আছে কিনা এই টা ভাববেন না। কারণ জিনের নজর এক বিষয় আর শরীরে ভর আরেক বিষয়। তবে আল্লাহর রহমতে শরীরে জিনে ধরা সমস্যা নেই আলহামদুলিল্লাহ।আর আল্লাহ চাহে তো কখনো এই সমস্যা হবেনা ইনশাআল্লাহ, কারণ প্রতিদিন ই সকাল সন্ধ্যায় সব ধরনের অনিষ্ট জিন, জাদু এসব থেকে হেফাজতে থাকার জন্য সকাল সন্ধ্যার মাসনুন আমল করে অভ্যস্ত আছি আলহামদুলিল্লাহ, আর এই আমলের বরকতে ই এসব জিনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাছাড়া জিনের নজর এর যে বিষয়টি বললাম এটা শুধু আমার মনে হচ্ছে কারণ উদাহরণ হিসেবে আমার ওয়াস ওয়াসা সমস্যা হয়, আর অন্ধকারে একা ভয় পাই, তাছাড়া যেমন সবাই ঘুমিয়ে আছে আমি একা নামাজ পড়তেছি বা বাইরে ওয়াশ রুমে অজু করতেছি বা বাইরে কোন কারনে একা আছি তখন মনে হয় আশপাশে কেউ আছে, এমনিতে তেমন খুব বেশি ভয় লাগে না বিশেষ করে আমার পরিচিত বা আমাদের এলাকার কেউ মারা গেলে তখন আমার ভয় টা বেড়ে যায়,রাত হলে মনে হয় যিনি মারা গেছেন উনি আশেপাশে আছেন তবে এরকম ভয় টা কেউ মারা যাওয়ার প্রথম কয়েক দিন হয়, পরে আস্তে আস্তে ভয় পাওয়া কমে যায়, তো এই রকম টাইপের ভয় হয় আমার ।আর ওয়াস ওয়াসা ও ভয় পাওয়া এগুলো নাকি জিনের নজর লাগলে হয় তবে আরো লক্ষণ আছে ওইসবগুলো আবার মিলে না।এসব নিয়ে একটা গ্রুপে পোস্ট দেখছিলাম। এজন্য এটা বলা।তবে আমার ওয়াস ওয়াসা সমস্যা হয় এটা কনফার্ম।আর কারো ওয়াস ওয়াসা সমস্যা শুধু জিনের নজর লাগলেই হয় এমন টা নয় যেমন:১) কারো জিন, জাদুর,বদনজর ও জিনের নজর থাকলে ওয়াস ওয়াসা সমস্যা হতে পারে ২) দীনের ব্যাপারে সঠিক ইলম না থাকলে ৩) গোসল খানায় কেউ প্রসাব করলে আর এই গোসল খানায় ওযু গোসল করলে এই সব কারনে ও ওয়াস ওয়াসার সমস্যা হতে পারে,। আমার কোন কারনে ওয়াস ওয়াসা সমস্যা হয়েছে আমি নিজেও ভালো ভাবে জানি না। তবে ওয়াস ওয়াসা থেকে সুস্থতার নিয়তে আয়াতুল হারক মানে জাহান্নাম সংক্রান্ত আয়াত যা ওয়াস ওয়াসা চিকিৎসায় কার্যকরী তো এই আয়াতুল হারক তিলাওয়াত করে অলিভ অয়েল এ ফু দিয়ে শরীরে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আগের তুলনায় ওয়াস ওয়াসা কমে গেছে। আর আমি অনেক কথাই লিখলাম কারণ একটাই ,ভালো ভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য এতো গুলো কথা লিখলাম । আরেকটা বিষয় আমার ওজন টা আগের থেকে কমে গেছে হয়তো মানসিক প্রেশার ও সঠিক খাদ্যাভ্যাস এর অভাবে আল্লাহ ই ভালো জানেন।তো যে টা বলতে চাচ্ছি PCOS এর জন্য যে দুই জন ডাক্তার এর সাথে কথা হয় একজন তো বলে দিয়েছেন যে আগে টেস্ট করে পরে ওনার সাথে দেখা করতে।আর দ্বিতীয় জন ছিল একজন ডায়েটিশিয়ান মানে PCOS এর জন্য কিভাবে ডায়েট করে খাবার খেতে হবে মানে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করার জন্য, আরআমার ওজন টা যেহেতু আগের তুলনায় কমে গেছে তো উনি আমাকে আমার ওজনটা যাতে বাড়ে সেই সাথে PCOS যাতে নিয়ন্ত্রণে থাকে কারণ তিনি আমার আপাতত PCOS আছে ধরে নিয়েই প্রেসক্রিপশন লিখছিলো। তো এই ডঃ ম্যাম আমাকে আমার ওজন বাড়ানোর জন্য ২মাসের, ডায়েট চার্ট দিয়েছিল তো আমি তা আমার যথাসম্ভব ফলো করার চেষ্টা করতেছি।আর আমার নিজের ও টার্গেট আগের ওজনে ফিরে যাওয়া আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যেতে পারবো।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এসব একদম পছন্দ না। আর এখানে কোন কিছু চাওয়া, মান্নত করা সম্পূর্ণ শিরকেরঅন্তর্ভুক্ত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, তাপসী হযরত রাবেয়া বসরী (রা) নারীরা কোথায় ভুল করে,হিসনে হাসীন। তবে বই গুলো সম্পূর্ণ পড়া হয়নি আংশিক পড়া হয়েছে মানে সূচিপত্র দেখে দেখে যেটা পড়তে ইচ্ছে করছে ওইটাই পরছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ হুজুর, আবু তোহাআদনান, মোহাম্মদ আমজাদ হোসেন হেলালী সাহেব।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন এখানে আমার ব্যাপারে ধারণা দেওয়ার জন্য যথাসম্ভব কথা গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাধারণ একজন মানুষ এবংএকটু চঞ্চল ও হাস্যোজ্জ্বল টাইপের। সহজে মানুষের সাথে মিশতে পারি। অতিরিক্ত বিলাসিতায় বড় হয়নি। অপরের জন্য কিছু করতে পারলে নিজের কাছে আনন্দ লাগে। আর দীনের ব্যাপারে যদি বলি জেনারেল লাইনে থাকা অবস্থায় মহান রব আমার মাঝে দীনের বুঝ দান করেন আলহামদুলিল্লাহ। যার জন্য এস এস সি পাশ করে সহশিক্ষার ঐ লাইন থেকে লিভ নিয়ে নেই আলহামদুলিল্লাহ। তবে দীনের বুঝ আলহামদুলিল্লাহ পাইছি ঠিক ই কিন্তু বেদীন বাবা মা থাকায় এই পথে চলাটা আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরিক্ষা আল্লাহ ই ভালো জানেন। জেনারেল থেকে দীনে ফেরা প্রতিটি বোন ই জানে বেদীন পরিবারের দীন নিয়ে চলাটা কতটা কষ্টকর। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক ও আমার জন্য সবকিছু সহজ করে দেন। তবে আল্লাহর কাছে আশা রাখি দীনের পথে টিকে থাকার জন্য দুনিয়াবি উসিলা হিসেবে উত্তম কাউকে আমার জীবনে পাঠাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দয়া তো বান্দার পরিকল্পনার বাইরে।আর চারিত্রিক দিক দিয়ে যদি বলি আলহামদুলিল্লাহ বয়ফ্রেন্ড ও জাস্ট ফ্রেন্ড নামক শয়তানি ফাঁদ নেই। রিলেশন নামক হারাম সম্পর্ক কে একদমই ঘৃণা করি। কাউকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করার আগে তার চরিত্র সম্পর্কে অবশ্যই জানা দরকার। তাছাড়া দুনিয়াবি যোগ্যতা হিসেবে প্রথমত দর্জির কাজ টা শখের বশেই নিজের টাকা দিয়ে শিখা হয়েছে, তো মোটামুটি সেলাইয়ের কাজ জানি আর এই সুবাদে নিজের কাপড় নিজেই বানিয়ে পড়তে পারি আলহামদুলিল্লাহ। আর মোটামুটি সাধারন রান্নার পাশাপাশি বিভিন্ন আইটেমের রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। পছন্দ:সত্য কথা বলা, প্রাকৃতিক পরিবেশ যেমন ফুল,ফল, চাঁদনী রাত, ইসলামিক নাশীদ, কুরআন তিলাওয়াত শোনা ইত্যাদি। সুন্দর ব্যবহার, উত্তম চরিত্র আর বাকি টুকু না হয় নিজের কাছে থাকলো। অপছন্দ: মিথ্যা বলা,গিবত করা, মানুষ কে ছোট করে কথা বলা, মানুষ কে কষ্ট দিয়ে কথা বলা,প্রতারনা ও ধোকা দেওয়া, অহংকার করা, অশ্লীল ভাষা বলা, লোক দেখানো ইবাদতকারী এক কথায় লেবাসধারী দ্বীনদার। ইচ্ছা: খুব ই ইচ্ছে একজন নেককার, দীনদার, চরিত্রবান একজন জীবনসঙ্গী পাওয়া আল্লাহ চাহে তো পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর একটা দীনি পরিবার গঠন করা, একটা কথা আছে না যে নিজে দ্বীনদার পরিবার পাইনি তো কি হয়েছে !কাজেই ওইভাবে চলুন নিজের থেকেই একটা দ্বীনদার পরিবার তৈরি হওয়া সম্ভব ইনশাআল্লাহ । তাছাড়া সন্তান দের কে ইসলামের মুজাহিদ মুজাহিদা হিসেবে তৈরি করা ইনশাআল্লাহ। আর মহান রব যদি কখনো যদি সামর্থ বা তৌফিক দেন তাহলে একটি বার বাইতুল্লাহ ও নবীজির দেশে সফর করতে যাওয়া ইনশাআল্লাহ।আর বাদ বাকি ইচ্ছে আর স্বপ্ন নিজের কাছেই রাখলাম।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, নিকাব, মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? 22সাল থেকে। তবে এর আগে থেকেই পড়া হতো কিন্তু সঠিক মনে নেই এখন।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। স্বেচ্ছায় নিজের খালাতো, চাচাতো, ফুফাতো ভাই এদের সামনে যাই না, যতটা তাদের থেকে আড়ালে থাকার চেষ্টা করি।তাছাড়া নিজের দুলাভাইয়ের সামনে ও ইচ্ছাকৃত বেপর্দায় যায় না। তবে 100%মানতে পারিনা আল্লাহুম্মাগফিরলি। কিন্তু আল্লাহ ই ভালো জানেন আমি কতটুকু চাই মেনে চলার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দয়া করে অতি দ্রুত একটি পর্দার পরিবেশ আমাকে দান করেন আমিন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না। ইচ্ছাকৃত দেখিও না শুনি ও না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কুরআন শিক্ষার ক্লাসেরসাথে আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ তেমন পেশা নেই। পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে এতদিন বড় আপুর প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে ছিলাম কিন্তু নিজ ব্যক্তিগত প্রয়োজনে কয়েক মাস যাবত পড়ানো টা ছেড়ে দিয়েছি তবে বাড়িতে ছোট বাচ্চা দের প্রাইভেট পড়ানো হয়।
মাসিক আয় প্রযোজ্য নয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী রাজি পরিবার থেকে অনেক দিন যাবত ই দেখাদেখি চলছে তবে দীনহীন অভিভাবকদের পছন্দের সাথে আমার পছন্দ মিলে না। আর দুইবার তো বিয়ে ঠিক হয়ে যাওয়ার কাছাকাছি ছিল কিন্তু ভেঙে যায় একে আমি রাজি ছিলাম না আর তার জন্য যা দখল গেছে আমার ওপর দিয়ে আর কমন যেটা মহান আল্লাহ সহজ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে নবিজীর (স)এর সুন্নাহ ও অর্ধেক দীন পূরণ করতে। চরিত্র হেফাজত রাখে।ফেতনাময় পরিবেশে বিয়ের মাধ্যমে নিজের অতি ঘনিষ্ঠ মাহরাম পেতে।বিয়ের মাধ্যমে দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে চাই যাতে করে কবরে গিয়েও সদকায়ে জারিয়ার সওয়াব পেতে পারি। তাছাড়া বিয়ের মাধ্যমে একজন দীনদার প্র্যাকটিসিন জীবন সঙ্গী পেয়ে দীনহীন অভিভাবকদের থেকে মুক্তি চাই ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-28
উচ্চতা ৫''২থেকে৫"৪
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা জেনারেল মাদ্রাসা দুটোই তবে জেনারেল হলে ক্লাস ৮ ,এসএসসি সমমান ।তবে এর সাথে অবশ্যই দীনি ফরজ ইলম টুকু থাকা চাই।
জেলা নরসিংদী জেলা ও এর আশপাশের জেলা হলে ভালো হয় ইনশাআল্লাহ, এতে করে পাত্র-পাত্রী সম্পর্কে খোঁজখবর নেওয়াটাও সহজ হবে আমি মনে করি। তবে দূরের কোনো জেলা নয় কারণ ইতিপূর্বে দূরে জেলা থেকে প্রস্তাব এসেছে তবে আমার অভিভাবক আমিও দূরে জেলাতে বিয়ের জন্য ইচ্ছুক না।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যবসা তবে একটু সম্মান যোগ্য হলে ভালো হয়, তাছাড়া প্রাইভেট জব, তবে নারী পুরুষ মিলিত কোনো পেশা চাই না। আর অবশ্যই হারাম এর আশঙ্কা আছে এমন পেশা হওয়া যাবে না।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত লাইফে সুস্থতা নেয়ামতের পরে একজন নেক চক্ষুশীতল দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া সবচেয়ে বড় সাফল্য। দুনিয়াবি উসিলা হিসেবে একজন স্বামীর জন্য মেন্টাল সাপোর্টের জন্য যেমন স্ত্রীর বিকল্প নেই তেমনি একজন স্ত্রীর বেলায়ও একজন স্বামীর মেন্টাল সাপোর্টের বিকল্প উৎস নেই।আর আমি কেমন জীবনসঙ্গী খুঁজি এটা আমার অভিভাবক কে বুঝাতে পারিনি ওনারা মনে করেন আমি শুধু হুজুর খুঁজি তবে আসলেই তা নয়।সব দাঁড়ি ও টুপিতে যেমন দীন থাকেনা তেমনি আবার সব বোরকায় ও ১০০%দীন, থাকে না। দীনদার তো তাকেই বলে যে নাকি কুরআন ও হাদীসের বিধান এর কাছে সবসময় স্যারেনডার করতে প্রস্তুত। ১) জীবনসঙ্গী হিসেবে তাকেই চাই যিনি দীন পালনের ক্ষেত্রে প্র্যাকটিসিং। আমাকেও একজন প্র্যাকটিসিন মুসলিমা হিসেবে তৈরি হতে সাহায্য করবেন। ২) যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় কারী, নম্র, ভদ্র, মিশুক, গায়রতবান, চরিত্রবান ও বন্ধুসুলভ থাকবে আমার কাছে আমিও তার ভালো বন্ধু হতে চাই ইনশাআল্লাহ। তাছাড়া যিনি নিজের সমস্ত আবেগ, অনুভূতি আগলে রাখতেছেন হালাল জীবন সঙ্গীর জন্য। ৩) বিনয়ী ও নজরের হেফাজতকারী, আর একজন মুমিনের জীবনে নজরের হেফাজত করা খুবই প্রয়োজন কারণ দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে এবং আল্লাহর ইবাদতে, প্রশান্তিপেতে নজরের হেফাজতের বিকল্প কিছু হতে পারে না।যারা নজরের হেফাজত করতে পারে না তাদের কাছে তাদের সুন্দরী স্ত্রী কে ও অসুন্দর মনে হবে আর এটাই স্বাভাবিক তাই নজরের হেফাজত করাটা অবশ্যই চাই। ৪) যিনি অনলাইনে অফলাইনে নন মাহরাম মেইনটেইন করেন বা সবোর্চ্চ চেষ্টা করেন,হারাম কোন জিনিস দেখেন না। তাছাড়া নিজ ফেসবুক ফ্রেন্ডলিস্টেও নন মাহরাম কাউকে রাখেন না হারাম অশ্লীল গ্রুপ থেকেও নিজেকে বিরত রাখেন।আর আমার নিজের ফ্রেন্ডলিস্টেও কোনো নন মাহরাম নাই ,নন মাহরামের ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত আমি একসেপ্ট করি না। ৫) আর অবশ্যই পর্দার ক্ষেত্রে খুবই কঠোর হওয়া চাই নিজ দায়িত্বে যিনি স্ত্রীর পর্দার ব্যবস্থা করে দিবেন যেখানে নিজ ভাই থাকলেও তারাও যেন তার স্ত্রীকে কখনোই না দেখতে পারেন। তাই এমন পরিবেশ যারা দিতে পারবেন না তারা প্লিজ নক দিয়েন না। আর পর্দা করে সব করা যায় এমন মানসিকতা থাকা চাই না, যেমন অমুকের বউ তো পর্দা করে চাকরি করে তো তুমি করলে সমস্যা কি। ৬) তাছাড়া স্ত্রীর সম্পূর্ণ হক আদায়ের মানসিকতা থাকতে হবে আমিও চেষ্টা করব ওনার হক আদায় করার ইনশাআল্লাহ। যিনি আমাকে সব পরিস্থিতিতে মানুসিক সাপোর্ট দিবেন । আমিও চেষ্টা করবো তার বিপদ আপদ, মুসিবতে আমার যতটুকু সম্ভব শরীয়তের ভিতরে থেকে সাপোর্ট সহযোগিতা করার ইনশাআল্লাহ। ৭) আমি কখনো কোন ভুল করলে তা অন্য মানুষের সামনে ছোট না করে আমার ভুলগুলো সুন্দর ভাবে শুধরে দিবেন। আর একদম কোনো নেশাগ্রস্থ ,অহংকারী ,লোভী, চরিত্রহীন, লেবাসধারী দ্বীনদার হওয়া যাবে না। আর বদমেজাজি না হলে ও ভালো হয় ইনশাআল্লাহ তবে আমি যে একদম নিরাগি তা না। ৮)বেদীন , লেবাসধারী দ্বীনদার ও চরিত্রহীন জীবনসঙ্গী থেকে আল্লাহর কাছে পানাহ চাই,। তাছাড়া এমন জীবনসঙ্গী থেকেও পানাহ চাই যার জন্য রবের পথ থেকে দূরে সরে আসতে হবে। সর্বোপরি এমন একজন মানুষ আসুক আমার জীবনে যার একজোড়া হালাল হাতের মাধ্যমে আমাকে এই ফিতনাময় দুনিয়াতে দুনিয়াবি উসিলা হয়ে আমাকে আগলে রাখবেন ও যিনি আমার দুনিয়াবী সঙ্গি নয় বরং জান্নাতে যাওয়ার সঙ্গীও হবেন ইনশাআল্লাহ। উপরে যা যা গুণাবলীর উল্লেখ করলাম আমি জানিনা এমন মানুষের যোগ্য আমি কিনা তবে আল্লাহর কাছে দোয়া করি উত্তম কারো জন্য রব তো অসীম দয়ালু ,তবে এটা ও দোয়া করি আমিও যাতে ওনার চক্ষু শীতলকারী ও ওনার জীবনে উত্তম রূপে যাওয়ার তৌফিক দেন আমিন। বিশেষ কিছু জানাতে চাই: এই বায়োডাটা তে আমার যে জন্ম সালটা দিয়েছি সালটা অবশ্যই ঠিক তবে যে মাস দেওয়া আছে এটা ঠিক না কারণ আমার জন্ম নিবন্ধনে ২০০৬ সাল দেওয়া আছে, তবে আসল হচ্ছে ২০০৪ তবে মাস জানি না । তাছাড়া প্রত্যাশিত জীবনসঙ্গির গাত্রবর্ণ সিলেক্ট করার ক্ষেত্রে আমি যা লিখলাম যেমন কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা তবে সবচেয়ে কমন যে বিষয়টা শরীরের রং যেমনই হোক না কেন আমার চোখে ওনাকে আর ওনার চোখে আমাকে ভালো লাগলেই এনাফ। উদাহরণ হিসেবে একটা ছেলে খুবই হ্যান্ডসাম ও স্মার্ট তবে আমার কাছে ওনাকে ভালো লাগেনি তবে আরেকজন খুব হ্যান্ডসাম ও স্মার্ট নয় তবে আমার কাছে ওনাকে ভালো লাগছে, তো এটাই বলে মহান আল্লাহ যাকে যার চোখে পছন্দসই করে তোলেন। আর যারা সুন্দরী দীনদার স্মার্ট পাত্রী খুঁজছেন তারা আমার বায়োটা এড়িয়ে গেলেই মনে হয় ভালো হবে। তবে আমি দেখতে ততটা ও খারাপ না আলহামদুলিল্লাহ সরাসরি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।মহান আল্লাহ আমাকে খুব সুন্দর করে বানাইছেন তিনি যতটুকু সৌন্দর্য আমাকে দান করছেন ততটুকুতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এমনিতে শারীরিক গড়ন এর দিক দিয়ে দেখতে খুবই স্লিম,আর আল্লাহ চাহে তো লাইফে সঠিক জীবন সঙ্গী, স্বামীর মেন্টাল সাপোর্ট ও ভালোবাসা, মানসিক প্রশান্তি পেলে স্বাস্থ্যের উন্নতি হতেও খুব বেশি সময় লাগবে না আশা করি ইনশাআল্লাহ। আর আমার বায়োতে যে রোগের কথা গুলো উল্লেখ করলাম এর জন্য যদি কোন প্রকৃত দ্বীনদার কোন ব্যক্তি ইগনোর করেন সত্যিই কোন কিছু করার নেই। তবে যাদের থেকে রিজেক্ট হব ধরে নিব যে তিনি আমার জন্য কল্যাণকর নয় অথবা আমি তার জন্য কল্যাণকর নই ,তাই তাকেই চাই ইনশাআল্লাহ যিনি আমার জন্য কল্যাণকর ও আমি তার জন্য কল্যাণকর হবো। আর যারা দীর্ঘদিন যাবত মানে লম্বা সময় হারাম রিলেশন এ জড়িত ছিলেন তারা প্রস্তাব না দিলেই ভালো হয় ইনশাআল্লাহ। তাছাড়া যারা শুধু বিয়ে করার জন্য দ্বীনদার সাজেন কিন্তু বিয়ে করার পরে দ্বীনদারীর মেয়াদ শেষ হয়ে যাওয়ার চান্স আছে মানে আপনি তো ভালো কাউকে পাওয়ার জন্য দীনি লেবাস ধারন করতেছেন তাদের জন্য আমার বায়োডাটা নয়। আর একটা কমন বিষয় যারা পাত্রী দেখার ক্ষেত্রে ভাই, বাবা ,দুলাভাই ওনাদেরকে পাঠান বা সাথে করে নিয়ে আসেন এমন দ্বীনি পাত্রের প্রস্তাবের কোন প্রয়োজন নাই, বিশেষ করে তারা প্রস্তাব দিবেন না । আর আমি যে ফিকহ অনুসরণ করি আমি চাচ্ছি পাত্র ও যেন হানাফী ফিকহের হয় ইনশাআল্লাহ। এটা বলার কারণ হচ্ছে আমরা দুই জন দুই ফিকহের হলে সাংসারিক জীবনে,বিভিন্ন মাসয়ালা মাসায়েল নিয়ে ঝামেলা হতে পারে তাই। তাছাড়া অনেক ই হয়তো বিয়ের সময় বলে যে কিছু নেবেন না মানে যৌতুক কোন কিছু নিবেন না, কিন্তু পরে যখন বিয়ে হয় তখন দেখা যায় ইনিয়ে বিনিয়ে এটা ওটা নেওয়ার জন্য যদি চাপ প্রয়োগ করেন বা আমাকে কষ্ট পেতে এমন গুন যাদের মাঝে আছে তারা আমার বায়োডাটা টি পছন্দ না করলেও হবে। পরিশেষে বলতে চাই যারা আমার বায়োডাটা টি পড়বেন বায়ো তে থাকা ভুল ত্রুটি গুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ইস্তেখারা করতে ভুলবেন না।আর এতক্ষণ মূল্যবান সময় নিয়ে আমার বায়োডাটা টি পড়ার জন্য সকলকে জাযাকুমুল্লাহ খইরন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নরসিংদী সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6204

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4567

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8163

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5104

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8831

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8342

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
নরসিংদী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন