Profile

বায়োডাটা নং : 10075

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ফতুল্লা
বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ফতুল্লা
কোথায় বড় হয়েছেন? ফতুল্লা, নারায়নগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Arts in English Literature.
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দাওরা শেষ করে দীর্ঘদিন নিজ এলাকায় ব্যবসায়ে নিযুক্ত ছিলেন।বিগত ৫ বছর যাবত প্রবাসে আছেন।।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই বর্তমানে জামি'আ আরবিয়্যাহ তা'লিমুস সুন্নাহ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত।।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১। অনার্স প্রথম বর্ষ ২।দশম শ্রেনীতে অধ্যয়নরত
চাচা মামাদের পেশা ★ চাচ্চু দাওরা শেষ করে মাদ্রাসায় শিক্ষকতা ও অন্যান্য জিম্মাদারিতে আছেন। সেখানে নিজস্ব ব্যবসা রয়েছে ; চাকরীসূত্রে তাই পরিবারসহ রাজশাহীতে থাকেন। ★মামা প্রাইভেট কোম্পানিতে চাকুরী করছেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,আল্লাহ তা'আলা মৌলিক জরুরত পূর্ণ করার সামর্থ্য দিয়েছেন ও তাতে সন্তুষ্ট রেখেছেন আল'হামদুলিল্লাহ। সামাজিকভাবে সম্মানিত আলহামদুলিল্লাহ। নিজস্ব বাড়ি। পারিবারিক ছোট ব্যবসায় রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ইসলামের মৌলিক বিধানগুলো অর্থাৎ সলাত,যাকাত গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করেন। হালাল-হারামের ব্যাপারে কম-বেশী কন্সার্ন আল'হামদুলিল্লাহ। মহিলা সদস্যগণ পর্দা মেনে চলেন তবে কিছুক্ষেত্রে শৈথিল্য প্রকাশ পায়।মাসে ১-২দিন তা'লিমে শামিল হওয়া হয় আল'হামদুলিল্লাহ। বাসায় মোটামুটি সকলের ইসলামিক বই-পত্র পড়ার কম-বেশী অভ্যাস ছিলো।এখন আম্মু আর আমার পড়া হয়। বাকিরা আগের মতো পড়েন না৷ পরিবার যেন সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের প্রতি সম্পূর্ণ আনুগত্যশীল হতে পারে এই বিষয়ে দাওয়াহ ও দু'আ চলমান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী,আল'হামদুলিল্লাহ। ছোট থেকে পড়া হতো পারিবারিক শাসনে। বুঝ হওয়ার পর নিজ আগ্রহে পড়া হয় আল'হামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩-৪ ওয়াক্ত। কাযা আদায় করে নেয়া হয় পরবর্তীতে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী,আল'হামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জি জনিত সমস্যা রয়েছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত করা সুন্নাহ। কিন্তু মাজারে সিজদা করা, মানত করা হল শিরক এবং আগুন ধরাণ ও গিলাফ দেওয়া বিদআত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রেইনড্রপ্স সীরাহ, শিকড়ের সন্ধানে , কিতাবুল কাবায়ের,মুহসনাত,অনেক আঁধার পেরিয়ে ইত্যাদি ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ জুবায়ের আহমেদ হাফিজাল্লাহু, শাইখ সালেহ আল মুনাজ্জিদ হাফি, শাইখ হারুন ইজহার হাফিযাল্লাহু, শায়েখ আহমাদুল্লাহ, ড.ইসরার আহমেদ রাহিমাল্লাহু
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারণ একজন মুসলিমাহ ; তুলনামূলক রক্ষণশীল পরিবারে বেড়ে উঠায় ইসলামের মৌলিক ফরজ ইবাদত এবং নিয়মকানুন সাধ্যমতো পালন করার চেষ্টা করতাম। যদিও দ্বীনের প্রাথমিক বুঝ পরিবারের মাধ্যমেই পেয়েছি, তবে অন্তর থেকে দ্বীনের প্রতি মুহাব্বাত কিংবা আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপনের তাগীদ বেশ দীর্ঘ সময় পর অনুভব করেছি,আল'হামদুলিল্লাহ। সাধ্যের মধ্যে সুন্দর জীবনের দুআ করি। অহংকারী,লেবাসী,লোভী,জাজমেন্টাল লোকদের দূরে থাকতে চেষ্টা করি। অন্যরা বলে আমার মধ্যে মিশুক স্বভাব আছে। সবার সাথেই মিশতে পারি এমন নয়। তবে যেকোনো বয়সী মানুষের সাথে কম্যুনিকেট করার সুযোগ হয়েছে। ব্যক্তিত্ববোধ, গাইরতবোধ সম্পন্ন,ম্যাচিউরড, ইখলাসপূর্ণ, হিকমাহবোধ আছে এমন উত্তম আখলাকওয়ালা মানুষের সোহবত পছন্দ করি। টুকটাক রোজনামচা লেখার অভ্যাস আছে। কাউকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করতে তাগিদ অনুভব করি। সবুজ পরিবেশ ভালো লাগে। দূরে সফর খুব পছন্দ করি। স্পষ্টভাষী, বিপরীতে থাকা মানুষকে যথাসাধ্য বুঝার চেষ্টা করি, চিন্তধারায় সামঞ্জস্যপূর্ণ কাউকে পেলে গল্প করতে ভীষণ পছন্দ। দ্বীনপালন সম্পর্কে বলা যায় যে, বুঝ অনুযায়ী অনেককিছু এখনো আমলে নেয়া বাকি। যতোটা সম্ভব নিজেকে গুছিয়ে নেয়ার মানসিকতা রাখি। কখনো পড়ে যাই,কখনো উঠে দাঁড়াই....এভাবেই চলছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা-নিকাব,হাত পা মোজাসহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৯/১০ বছর। ( বুঝ হওয়ার পর থেকেই নিকাবে অভ্যস্ত) )
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? যথাসম্ভব এড়িয়ে চলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী আল'হামদুলিল্লাহ,আল্লাহ তা'আলা বহুমুখী কাজে খিদমতের তাওফিক দিয়ে সম্মানিত করেছেন । তবে আপাতত বিস্তারিত বলতে চাইনা, প্রয়োজন বুঝে নিজ উদ্যোগে জানাবো ইনশা আল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পাশাপাশি ই-কমার্স বিজনেসের সাথে যুক্ত আছি।
মাসিক আয় -
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ের মূল উদ্দেশ্য হলো—জীবনের লক্ষ্য পূরণে একজন দায়িত্বশীল সহযাত্রী পাওয়া। একজন সহযোগী ও দায়িত্বশীল পার্টনার মানসিক চাপ কমায়, পজিটিভ এনার্জি দেয়, একে অপরকে উৎসাহিত করে এবং একসাথে গ্রো করতে সাহায্য করে। আর আল্লাহ তা'আলা তো কুরআনে বলেছেন, তিনি আমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেন আমরা একে অপরের কাছে শান্তি পাই। আমিও এমন একজন জীবনসঙ্গী চাই, যার সঙ্গে জীবন যুদ্ধ মনে হবে না; বরং তার কাছেই শান্তি ও সুকূন খুঁজে পাব। বিয়ে দ্বীনের অর্ধেক। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের এই গুরুত্বপূর্ণ অংশ পূর্ণ করতে এবং নেক সন্তানের মাধ্যমে সাদাকায়ে জারিয়া রেখে যাওয়ার নিয়্যাতে বিয়ের ব্যাপারে অগ্রসর হতে চাই, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-36
উচ্চতা ৫" ৬ +
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক বা সমমান পর্যায়ের ( নূন্যতম)
জেলা যেকোনো। তবে ঢাকা কিংবা নারায়ণগঞ্জের আশপাশে হলে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কুফুর সাথে সামঞ্জস্যপূর্ণ সম্মানিত চাকুরি বা ব্যবসায়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অল্প কথায় বললে, আমি এমন একজন জীবনসঙ্গী চাই যার মধ্যে আল্লাহর ভয় আছে। কারণ বিয়ে আমার কাছে পার্টনারশীপ মনে হয়। যেটা শুধুমাত্র কর্তৃত্বের নয়, বাস্তবে বরং সহযোগিতার সম্পর্ক।যে সম্পর্কের ভিত্তিই হবে পারস্পরিক সম্মান, ইনসাফ, সততা, বিশ্বাস। এমন পার্টনার আশা করি,যিনি স্ত্রীকে কেবল অধীনস্থ নয়, বরং সম্মানিত জীবনসঙ্গী ও আল্লাহর দেয়া আমানত হিসেবে দেখার মানসিকতা রাখেন। আমি এমন একটি সম্পর্ক চাই, যেখানে পারস্পরিক সম্মান, ইনসাফ, সততা, সহযোগিতা,প্রাইভেসী ও সুন্দর আচরণ থাকবে। একে অপরের ঈমান, ইলম ও আমলের উন্নতিতে যেমন উৎসাহ দিব, ভুল হলে সুন্নাহসম্মতভাবে সংশোধন করব। মতভেদ হলে জাজমেন্টাল হয়ে কটু কথা/ মন্দ আচরণ না করে হিকমাহ, সুন্দর ভাষা ও সুন্নাহসম্মত পদ্ধতিতে সমাধানে বিশ্বাসী হবে। স্ত্রীর ব্যক্তিগত ও দ্বীনি উন্নতিতে সহযোগিতা করবেন,পড়াশুনা,ইলম অর্জন বা যেকোনো ভালো - উপকারী কাজে পাশে থাকবেন, সাহস দিবেন। নিজ পরিবারে হাস্যজ্বল প্রানবন্ত বিনয়ী একজন মানুষ হবেন, একইসাথে আত্মসম্মানবোধ, হিকমাহ ও বিচক্ষনতার গুণ যার মধ্যে আছে। পরিবারে দায়িত্বশীল হিসেবে এতে পরিবারের হক্ব, স্ত্রীর হক্ব সম্পর্কে সচেতন, যেকোনো পরিস্থিতিতে তার ঢাল হওয়া ও পূর্ণ ইনসাফ করার মতো কনফিডেন্স ও সাপোর্টিভ মানসিকতা যিনি রাখেন- এমন কারো প্রত্যাশা রাখি। আর বিনীত অনুরোধ থাকবে, আমার পরিবার থেকে তাদের মেয়েকেই নেয়ার চিন্তা থেকে বিয়ের জন্যে অগ্রসর হবে। সর্বোপরি,মানুষ নিখুঁত নয়; আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন এমন কাউকে আল্লাহর কাছ থেকে আশা করি।।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নারায়নগঞ্জ সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6252

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3144

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5718

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3812

বয়স
33 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3113

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8786

বয়স
37 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন