Profile

বায়োডাটা নং : 10025

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাঁচবিবি, জয়পুরহাট, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জানানো হবে
বর্তমান ঠিকানা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,ক্যাম্পাস
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ফাজিল মাদ্রাসায় চাকরি করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বায়িত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ঢাকায় চাকরি করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব প্রায় ১০–১২ বিঘা আবাদি জমির রয়েছে উপজেলা শহরে ফ্ল্যাট/বসতবাড়ি নির্মাণের জন্য নিজস্ব জমি রয়েছে পারিবারিকভাবে গবাদিপশু (গরু) পালন করা হয় নিজস্ব পুকুর, বাঁশঝাড় ও পারিবারিক কবরস্থান রয়েছে
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ আমার পরিবারের সকল সদস্যই সাধারণ শিক্ষায় শিক্ষিত। যদিও তারা প্রাতিষ্ঠানিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত নন, তবে তারা দ্বীন পালনে সচেতন এবং বিশেষ করে নন-মাহরাম সম্পর্কের ক্ষেত্রে শরীয়তের বিধান মেনে চলেন।সকলে পর্দার সহিত চলাফেরা করেন
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষার সঙ্গে যুক্ত। তৃতীয় শ্রেণি থেকে মাদ্রাসায় পড়াশোনা শুরু করি এবং তখন থেকেই নামাজ আদায় করার চেষ্টা করি। মাঝে মধ্যে কিছু বিরতি থাকলেও অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে ইমাম হিসেবে নামাজ পড়ানোর সুযোগ হয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছি। দশ বছর বয়স থেকে নামাজ আদায় শুরু করেছি, সে হিসেবে এখন প্রায় ১৪–১৫ বছর ধরে নামাজের সঙ্গে যুক্ত আছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না করার চেষ্টা করি,,,কখনো বিশেষ কারণে হলে কাযা আদায় করি ,সপ্তাহে কোন কারণ বসত ২/১ ওয়াক্ত কাযা হয় কিন্তু কাযা আদায় করে নেই পরবর্তীতে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা বা পূজা করা শিরক; মাজার জিয়ারত করা জায়েজ, তবে সেখানে ইবাদত করা বা কবরবাসীর কাছে কিছু চাওয়া জায়েজ নয়—সব কিছুই আল্লাহর কাছেই চাইতে হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন “হযরত মুহাম্মদ মুস্তফা ﷺ এর সমকালীন জীবন ও পরিবেশ”, “মা, মা, মা ও বাবা”, “তাযকিরাতুল আউলিয়া
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি তাকি উসমানী, মুফতি মেনক, আ. খ. ম. আবু বক্কর সিদ্দিক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ইসলামী বই পড়া, লেখালেখি ও দাওয়াহমূলক কাজে সময় দেওয়া আমার শখ। সুন্নতি জীবনযাপন, সরলতা ও দ্বীনি পরিবেশ পছন্দ করি; অপ্রয়োজনীয় আড্ডা, সময়ের অপচয় ও অশালীনতা অপছন্দ করি। স্বপ্ন হলো দ্বীন ও দুনিয়ার মধ্যে ভারসাম্য রেখে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে ওঠা এবং দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি পোশাক (টুপি, পাঞ্জাবি-পাজামা) পরিধানে অভ্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবির সাথে কোর্ট/কটি পরি। দ্বীনি পরিবেশে জুব্বা পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ সুন্নতি দাঁড়ি আছে ২০২০ সাল থেকে রেখেছি।প্রাকৃতিক কারণে দাঁড়ি একটু পাতলা
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ ছোট বেলা ক্লাস থ্রি থেকে পড়ি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মেনে চলি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামিক নাশিদ,ডকুমেন্টারি ভিডিও,
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনি জ্ঞান অন্বেষণে নিয়োজিত রয়েছি
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ মূলত পড়াশোনা করছি এবং আলহামদুলিল্লাহ ১৮ তম শিক্ষক নিবন্ধনে একটা মাদ্রাসায় মৌলভি হিসেবে আছি, ইচ্ছে আছে বিসিএস দিয়ে প্রশাসনে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারও একটা স্বপ্ন আছে পরবর্তী তে
মাসিক আয় একজন শিক্ষার্থী হিসেবে যেরকম হয় স্বভাবিক ভাবে (পরে জানানো হবে)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পর্দার রাখব
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ, জীবনসঙ্গিনী যতদিন ইচ্ছা করবেন ততদিন তার পড়াশোনা চালিয়ে যেতে পূর্ণ সমর্থন দেওয়ার ইচ্ছা রাখি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? তার ইচ্ছে কে প্রাধান্য দিব, তবে পর্দার সহিত চলতে হবে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পড়াশোনা চলাকালীন তাঁর ইচ্ছানুযায়ী তিনি বাবার বাসায় বা চাইলে আমার বাসায় থাকতে পারবেন; আমি ছুটিতে গেলে তাঁকে বাসায় নিয়ে আসবো। পড়াশোনা শেষে ইনশাআল্লাহ তিনি আমার সাথেই স্থায়ীভাবে থাকবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিবাহকে আমানত ও দায়িত্ব হিসেবে দেখি—একজন কন্যাকে তার পরিবার থেকে সম্মানের সাথে গ্রহণ করা বড় নিয়ামত মনে করি। আমার পরিবার এ বিষয়ে কোনো প্রকার পার্থিব প্রত্যাশা রাখে না; বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা করা হয়েছে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজেকে গুনাহ থেকে হেফাজত করা এবং চরিত্র সংরক্ষণে বিবাহই একমাত্র হালাল পথ, যার মাধ্যমে একজন মানুষ নিজের দৃষ্টি ও চরিত্রকে সংযত রাখতে পারে। রাসূল ﷺ বলেছেন: “النِّكَاحُ نِصْفُ الدِّينِ”—বিবাহ দ্বীনের অর্ধেক পূর্ণ করে। আল্লাহ তা‘আলা বলেন: ﴿فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ﴾ (সূরা আন-নিসা: ৩) — তোমরা তোমাদের পছন্দমতো নারীদেরকে বিবাহ কর। এছাড়াও রাসূল ﷺ যুবকদের উদ্দেশ্যে বলেছেন: “يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ...” (তিরমিযি) — হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। আমি বিশ্বাস করি, বিয়ের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনসঙ্গীই হয় একজন মানুষের সবচেয়ে কাছের বন্ধু। আমি চাই, আমার জীবনসঙ্গীর সাথে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ামতের মধ্যে অতিবাহিত করতে। তিনি যেন দ্বীন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন, আর আমিও তার জন্য কল্যাণকর হতে পারি। আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাকে একজন নেককার, দ্বীনদার ও উত্তম জীবনসঙ্গী দান করেন, যিনি আমার জন্য দুনিয়ায় শান্তির কারণ হবেন এবং আমাদের উভয়কে জান্নাতে একত্রিত করবেন, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'০০-৫'৫
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে অধ্যয়নরত হলে ভালো হয়।তবে ভালো কোন শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়াশোনা করলে গ্রহণযোগ্য। সর্বাগ্রে দ্বীনদারিতাকে প্রাধান্য দেওয়া হবে।
জেলা জেলা নিয়ে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই; তবে যোগাযোগের সুবিধার জন্য পার্শ্ববর্তী জেলায় হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, প্রথমত শিক্ষার্থীকে প্রাধান্য দিব এর পরেও যদি ভালো কোনো পেশায় দ্বীনি পরিবেশে শিক্ষকতা বা ডাক্তার এমন হয়ে থাকে তাহলেও আলহামদুলিল্লাহ যে দ্বীনদারীতাকে প্রাধান্য
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি সর্বাগ্রে দ্বীনদার—নিয়মিত নামাজ আদায় করেন, হালাল-হারাম মেনে চলেন এবং ইসলামী বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন। তাঁর চরিত্র হবে নম্র, ভদ্র ও ধৈর্যশীল; মিথ্যা, গীবত ও অহংকার থেকে দূরে থাকবেন এবং সবার সাথে সম্মান ও ভালোবাসার সাথে আচরণ করবেন। তিনি হবে বুঝদার ও সহযোগী মনোভাবসম্পন্ন, যিনি দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবেন। শিক্ষাগতভাবে তিনি সচেতন ও জ্ঞানার্জনে আগ্রহী হবেন—মাদ্রাসা বেকগ্রাউন থেকে ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে ভালো হয়। পাশাপাশি তিনি পরিবারকে গুরুত্ব দেবেন, গৃহস্থালির দায়িত্ব পালনে আগ্রহী হবেন এবং সামাজিকভাবে শালীনতা বজায় রাখবেন। সর্বোপরি, তিনি হবেন পর্দাশীল, পরিচ্ছন্ন ও মার্জিত জীবনযাপনে অভ্যস্ত—যার সাথে দুনিয়া ও আখিরাতের কল্যাণে একসাথে পথ চলা সম্ভব।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাঁচবিবি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9415

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাঁচবিবি, জয়পুরহাট, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6707

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাঁচবিবি, জয়পুরহাট, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2692

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাঁচবিবি, জয়পুরহাট, রাজশাহী
জয়পুরহাট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন