Profile

বায়োডাটা নং : 10022

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: শ্রীরামপুর গ্রাম
বর্তমান ঠিকানা নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: শ্রীরামপুর গ্রাম
কোথায় বড় হয়েছেন? নোয়াখালী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নোয়াখালী কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ৩ বর্ষে পড়ালেখা শেষ করা হয়নি,,, দুবাই চলে আসছি ২০২২ সালের মার্চে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মুদির দোকানের ব্যাবসা আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য সে আমার একমাত্র ছোট ভাই, কিতাবখানায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিল, তারপরে এখন মোবাইলের কাজ শিখতেছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত, গৃহীনি।
চাচা মামাদের পেশা চাচারা প্রতিদিন দুইজন প্রবাসে আছে, একজন বাড়িতে কৃষিকাজ করে, একজন বাড়ির পাশে ব্যাবসা করে। মামা বড় জন চট্টগ্রামে ভালো চাকরি করেন আ্যলুমিনিয়াম ডিপার্টমেন্টে। মেজো মামা বাড়িতে ব্যবসা করে। ছোটমামা উকিল।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমিজমা এখনো দাদার নামে, আব্বুরা পাঁচ ভাই তিন বোন, পরিমাণ দরকার ৬০ শতাংশ (+) হবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সবাই ইসলামের বিধি বিধান মেনে চলে, এক কথা বলতে গেলে সবাই প্র্যাকটিসিং।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকে নিয়মিত, আগেও পড়া হতো সব ওয়াক্ত হতো না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ। যদিও মাঝে মধ্যে ১-২ ওয়াক্ত কোনো কারণে কাজা হয়, পরের ওয়াক্তের আগে পড়ে নি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট কুফরি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামিক সমস্ত বই পছন্দ তবে ১.আর রাহীকুল মাখতুম (রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী নিয়ে) ২. চিন্তাপরাধ ৩.আগামী দিনের বিপ্লবের ঘোষণাপত্র। (মাইলস্টোন) তালিকায় অন্যতম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. জাকির নায়েক হাফিজাহুল্লাহ ২.মুফতি জসিম উদ্দিন রহমানি ৩.শায়েখ আহমাদউল্লাহ ৪. মুফতি হারুন ইজহার ৫. আসিফ আদনান গং
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসলে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক একেবারে কম, যতটুকু প্রয়োজন অতটুকুই এর থেকে বেশি না, এর মানে এই না যে দুনিয়া সম্পর্কে একেবারে অজ্ঞ, বরং দুনিয়া থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দেই, শান্তিপ্রিয় মানুষ, সরলতা, স্বাভাবিকতা,সদাচারিতা, ন্যায় পরায়ণতা,আমানতদারিতা, পরোপকারিতা, অকৃতিমত্তা এ সকল গুণ পছন্দ করি এবং নিজের ভিতর ধারণ করার চেষ্টা করি।সংক্ষিপ্ত আকারে নিম্নে কিছু বিষয় শেয়ার করছি আমার সম্পর্কে। আমার শখ বলতে জীবনে সুন্নাহ অনুযায়ী প্রচুর পড়ালেখা করতে হবে, বিশেষ করে ইসলামকে চর্চা করতে হবে, কথায় আছে মানতে হলে জানতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত রমজানে আল্লাহর ঘর কাবা, মক্কা মদিনা ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর রওজা মোবারক জিয়ারত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামীন যদি কবুল করেন সামনে মা-বাবা ও স্ত্রী সহ ওমরাহ করার ইচ্ছা আছে। তাছাড়া পৃথিবীর উল্লেখযোগ্য ইসলামিক নির্দশন গুলো আল্লাহতালা কবুল করলে স্ত্রী সহ জিয়ারত করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর আমার স্বপ্ন বলতে আল্লাহ যদি আমার দ্বারা আর্থিকভাবে সচ্ছলতা দান করে তাহলে একটা ইসলামিক এরিয়া তৈরি করব ইনশাল্লাহ। যেখানে বিশেষ করে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করার, আমাদের সমাজ থেকে ইসলামী শিক্ষার অভাবে ছেলে মেয়েদের থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে, আর সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ইসলামী সংস্কৃতি। গত সাত আট বছর থেকে ইসলামিক অনেক বিষয়ে পড়াশোনা করতেছি। এরই ধারাবাহিকতায় এখন ইসলামিক অনলাইন মাদ্রাসায় পড়তেছি। ইসলাম সম্পর্কে জানার আগ্রহের ইচ্চা থেকেই বিয়ের জন্য একজন দ্বীনদারীত্ব কে প্রাধান্য দিয়ে একজন হাফেজা মেয়েকে অর্ধেকদ্বীন হিসেবে বিয়ে করতে চাই। অবস্যই তিনি ছাড়া আমি অপরিপূর্ণ, তাই তিনিই আমার পরিপূরক ও অর্ধেকদ্বীন। সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামীন কবুল করলে আমার একজন দ্বীনদার হাফেজা স্ত্রী প্রয়োজন মনেকরি যেহেতু আমি জেনারেল থেকে উঠে আসা ইসলামী জ্ঞান ও ইলম অনুস্বন্ধানী। আ্ল্লাহ আপনিই কবুলকারী। বিয়ের ক্ষেত্রে আমার কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো হল:- ১. বিয়েতে যথাসম্ভব খরচকে সীমিত রাখবো । যেই বিয়েতে খরচ কম, সেই বিয়ে সবচেয়ে উত্তম। বিয়েকে অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি এবং যৌতুক ইত্যাদি থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। সে ক্ষেত্রে আমার চাওয়া হল কোন এক শুক্রবারে বাদ জুমা বিয়ের সময় ধার্য করবো ইনশাআল্লাহ। ২. দেনমোহর নগদ হবে। দেনমোহর বেশি দেওয়া কখনোই মেয়ের নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু নগদ দিতে পারি ততটুকুই দেনমোহর হবে ইনশাআল্লাহ। ৩. আমার জন্য পাত্রী দেখে নেয়া মুস্তাহাব। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর নামে যে বেপর্দা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সুন্নাতের পরিপন্থী ও পরিত্যাজ্য। সুতরাং সুন্নাহ্ অনুযায়ী খুবই ছোট পরিসরে পাত্রী দেখতে যাবো ইনশাআল্লাহ। ৪.বিবাহের অনুষ্ঠান বলতে একটিই অনুষ্ঠান হবে। সেটি হলো ওয়ালিমা। লাইলাতুল হায়াতের (প্রথম রাত) পর ওয়ালিমা করা সুন্নাত। ওয়ালিমা আমারপক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। মেয়েপক্ষ থেকে কোন অনুষ্ঠানে ইসলামে নেই, অন্যদিকে মেয়েদের উপর চাপিয়ে দিয়ে বরের পক্ষ থেকে শত শত লোক বরযাত্রী হয়ে মেয়েদের বাড়ি যাওয়ার যে প্রচলন আমাদের দেশে রয়েছে এটা নিঃসন্দেহে বিদআত এবং মেয়েদের পরিবারের উপর বিরাট জুলুম।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা, প্যান্ট শার্ট, সুন্নাহ অনুযায়ী পোশাক পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ দাড়ি আছে, ২০২১ এর পরে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, সব সময় চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, ফেসবুকে, ইউটিউবে মাঝেমধ্যে চলে আসে, দূরে থাকার চেষ্টা করি সবসময়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ত্বলীবে ইলম।
পেশাগত তথ্য
পেশা প্রবাসী
পেশার বিস্তারিত বিবরণ আইফোন ল্যাব অপারেশন ইনচার্জ এবং হার্ডওয়ার টেকনিশিয়ান। দুবাই। প্রবাসী পেশা নিয়ে কিছু কথা আমি বলতে চাই, অনেক অভিভাবকরা আছে প্রবাসী নাম শুনলে আর মেয়েকে বিয়ে দিতে চায় না।দুঃখজনক হলো অনেক প্রবাসীও তার মেয়েকে কোন প্রবাসী কাছে বিয়ে দিতে চায় না। এই বিষয়ে কিছু উল্লেখযোগ্য কারণ আছে। কিন্তু প্রবাসী শুনলেই বিবেচনা ও ছেলের সম্পর্কে না জেনেই না করে দেওয়া কিছুটা হীনমন্যতা। এ বিষয়ে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের দেশ দরিদ্র দেশ, ইসলামিক রুলস বা শরীয়াহ ফলো না করা এরসাথে ব্রিটিশদের ছাপিয়ে দেওয়া গণতান্ত্রিক শিরকি নীতি ফলো করায় দেশের অর্থনীতি বা চাকরি, ব্যবসা এগুলা পরিস্থিতি একদম নিম্নমানের। এজন্য অনেক শিক্ষিত ছেলেকে ভালো কিছু করার জন্য দেশ ছাড়তে হয়। তারই ধারাবাহিকতায় আমার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা ছিলো। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই আর্থিক সফলতার পর্যায়ে এজন্য আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহতালার কাছে। সামনে দেশে এবং প্রবাসে ব্যবসা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। অভিভাবকদের প্রতি আমার একটাই দাবি প্রবাসীদের আপনারা ছোট করে দেখবেননা।
মাসিক আয় ১লাখ (+)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাড়ি, দুবাইতে নিয়ে আসার চেষ্টা করবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যেহেতু আদম (আ.) ও হাওয়া (আ.) এর বিয়ে জান্নাতে হয়েছিল। প্রত্যেক নবীদের কয়েকটি উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল বিয়ে। বিয়ের গুরুত্ব কোরআন হাদিসে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য, কেননা বিয়ে হল দৃষ্টি নিয়ন্ত্রণকারী, ও ইন্টারকোর্স এর মাধ্যমে অঙ্গের পবিত্রতা রক্ষাকারী (মিসকাত) তোমাদের মধ্যে যারাই স্ত্রীর অধিকার আদায়ের সমর্থ্য রাখো, তারা যেন অবশ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয় (বুখারী) যখন কোন বান্দা বিবাহ করলো, সে যেন তার ঈমানের অর্ধাংশ পূরণ করল। (মিসকাত) স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ, এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ। ( সূরা বাকারা : আয়াত ১৮৭)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১"-৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, বা এইচএসসি সমমানের পাস।
জেলা নোয়াখালী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, শিক্ষিকা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
শান্তিপ্রিয় মানুষ, সরলতা, স্বাভাবিকতা,সদাচারিতা, ন্যায় পরায়ণতা,আমানতদারিতা, পরোপকারিতা, অকৃতিমত্তা এ সকল গুণ পছন্দ করি এবং নিজের ভিতর ধারণ করার চেষ্টা করি সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জীবনসঙ্গিনী সম্পর্কে যেগুলো বলেছেন আসলে এমনটাই চাই অর্থাৎ যাকে দেখলে চক্ষু শীতল হবে অন্তর জুড়িয়ে যাবে, এবং হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে উত্তম বা সবচেয়ে উৎকৃষ্ট নেয়ামত হলো উত্তম জীবনসঙ্গিনী, তো তেমন একজন জীবনসঙ্গীনী চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নোয়াখালী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6384

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3399

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4960

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4921

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2886

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2856

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন